• খেলা

    ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের সাত, অপ্রতিরোধ্য স্পেনও

      প্রতিনিধি 4 October 2026 , 11:55:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ইউয়েফা নেশনস লিগে শনিবার রাতে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার মাঠে গোলের বন্যা বইয়ে দিয়ে ৭-০ ব্যবধানে জিতেছে থ্রি লায়ন্সরা। গ্রুপের অন্য ম্যাচে লামিনে ইয়ামাল ও রদ্রির গোলে চেক প্রজাতন্ত্রকে ৩-১ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন।

    রিজেকায় ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। জুড বেলিংহামের পাস ধরে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ঢুকে গোল করেন হ্যারি কেইন। ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহাম।

    ৩৯তম মিনিটে গর্ডনের গোলে ব্যবধান হয় ৩-০। বিরতির ঠিক আগে বেলিংহামের ক্রস থেকে গোল করে ইংল্যান্ডকে চার গোলের লিড এনে দেন সাকা।

    দ্বিতীয়ার্ধেও থামেনি ইংল্যান্ডের গোল উৎসব। ৫৩তম মিনিটে এলিয়ট অ্যান্ডারসনের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন কেইন।

    এই জোড়া গোলের মাধ্যমে ইংল্যান্ডের হয়ে কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২৪ ম্যাচে ৮৯। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে পিটার শিলটনের থেকে এখন মাত্র এক ম্যাচ দূরে তিনি।

    ৬৮তম মিনিটে ক্রোয়েশিয়ার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন সাকা। নিজেদের বক্সের ভেতর ভুল পাস দিলে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন তিনি।

    ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ইংল্যান্ডের সপ্তম গোলটি আসে রজার্সের পা থেকে। বেলিংহামের পাস ধরে গোল করে বড় জয় নিশ্চিত করেন বদলি এই ফরোয়ার্ড।

    জিতেই চলেছে স্পেন

    ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বড় জয়ের রাতে চেক প্রজাতন্ত্রকে ৩-১ গোলে হারিয়ে নেশনস লিগে নিজেদের নিখুঁত শুরু ধরে রেখেছে স্পেন। এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গড়ে টানা ৪১ ম্যাচ অপরাজিত লুইস দে লা ফুয়েন্তের দল।

    ম্যাচের ৬ মিনিটেই দুর্দান্ত গোলে স্পেনকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল পাঠান ওপরের কোণায়।

    বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। বক্সের ভেতর ফিরতি বল পেয়ে গোল করেন অধিনায়ক রদ্রি। জাতীয় দলের হয়ে দুই বছরেরও বেশি সময় পর এটি তার প্রথম গোল।

    ৬৯তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে জিরি স্লামা গোল করে চেকদের ম্যাচে ফেরার আশা জাগান। তবে ৮৫তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাদিস্লাভ ক্রেইচি মাঠ ছাড়লে সেই আশা শেষ হয়ে যায়। এরপর দ্রুত আক্রমণ থেকে মিকেল মেরিনো গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন।

    লিগ ‘এ’ গ্রুপ তিনে তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার পয়েন্ট তিন, আর চেক প্রজাতন্ত্র এখনো পয়েন্টের দেখা পায়নি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:55 AM ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের সাত, অপ্রতিরোধ্য স্পেনও • 11:43 AM ‘মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়ামও যথেষ্ট না’ • 11:29 AM বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা • 5:35 PM মেসির আর্জেন্টাইন সেই সতীর্থ এখন সবজি বিক্রেতা • 4:18 PM রাতে ব্রাজিল-ভারত ঐতিহাসিক ম্যাচ, দেখবেন যেভাবে • 4:06 PM ট্রাম্পের সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী • 3:07 PM পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে স্বর্ণ জিতল ভারত • 2:44 PM খেলাধুলার মাধ্যমে সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত দেশ গড়া সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • 1:13 PM মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ এক উপহার • 12:17 PM ফ্রান্সকে জিততে দিল না ইতালি