
প্রতিনিধি 9 November 2026 , 4:20:26 প্রিন্ট সংস্করণ
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় বাংলাদেশ। তাই সিরিজ রক্ষা করতে জয়ের কোনো বিকল্প ছিল না টাইগারদের। সিলেট টেস্টে খেলা হলো হাড্ডাহাড্ডি। দুদলের পারফরম্যান্সই ছিল চোখে পড়ার মতো। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারল না কেউই। ড্র মেনে নিল দুদল। আর এই ম্যাচ ড্র হওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ ৩৯৮ রানে ইনিংস ঘোষণার পর তিন পেসারকে ভালোভাবে সামাল দিলেও ক্যারিবিয়ান স্পিনে ভুগতে থাকে বাংলাদেশ। অষ্টম ওভারে ওয়ারিকান বল হাতে নিতেই ভেঙে যায় উদ্বোধনী জুটি। তানজিদ হাসান তার বলে জোশুয়া ডা সিলভার ক্যাচ হন। ৩৩ রানের ওপেনিং জুটিতে তার ছিল ২১ রান। ৩২ বলের ইনিংসে চারটি চার মারেন তিনি।
ওয়ারিকানই ফেরান আরেক ওপেনার শান্তকে। ২৭ বলে ১৪ রানে এলবিডব্লিউ হন অধিনায়ক। আম্পায়ার আউট দেননি প্রথমে। রিভিউ নিয়ে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের দেখা পায় সফরকারীরা। ৪০ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা। ১৪ ওভারে ২ উইকেটে ৪৯ রানে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয় সেশনটা নিজেদের করে নেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। লাঞ্চ বিরতির পর চা বিরতিতে যাওয়া পর্যন্ত কোনো উইকেটই হারাতে হয়নি বাংলাদেশকে। এর মাঝেই সেঞ্চুরির পথে এগোতে থাকেন হৃদয়। কিন্তু ব্যিক্তিগত ৮২ রানে থামে তার ইনিংস। এবারও ঘাতক সেই ওয়ারিকান।
মুশফিকের সঙ্গে ১৩৫ রানের জুটি গড়েন মুশফিক। হৃদয়ের আউটের পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি মুশফিকও। শামার জোসেফে করা বলে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে করেন ৪৯ রান।
এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে দেখে-শুনে খেলতে থাকেন লিটন। এর মাঝেই আলোকস্বল্পতায় বন্ধ হয় খেলা। ৭ রানে লিটন ও ১ রানে মিরাজ অপরাজিত রয়েছেন।
এর আগে সিলেট টেস্টের শেষ দিনে প্রায় এক ঘণ্টা ব্যাট করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এদিন আরও তিন উইকেট হারিয়েছে তারা। ৬ উইকেটে ৩৯৮ রান করার পর তারা বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। জেতার জন্য ৩৬৯ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা।
সিলেট টেস্টের শেষ দিনের শুরুটা বাংলাদেশের জন্য ভালো হয়েছিল। ২২ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিয়েছে তারা। ১৪০ রানে কাভেম হজ ও আমির জাঙ্গু ২০ রানে দিন শুরু করেন। মাত্র ৫ বল খেলে হজ বিদায় নেন, যোগ হয় দুটি রান। ১৯৪ বলে ১৭ চার ও ১ ছয়ে ১৪২ রানে তিনি নাঈম হাসানের শিকার হন। পুল করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের সহজ কাচ হন হজ।
এরপর টানা দুই ওভারে দুটো উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফ ১ রানে নাঈমের বলে তানজিদ হাসানের ক্যাচ হন।