...
  • খেলা

    টেস্ট দলে ৪ বছর পর ফিরলেন নাঈম, নতুন মুখ মাহফিজুল

      প্রতিনিধি 9 November 2026 , 1:19:12 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    চার বছর পর বাংলাদেশ টেস্ট দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। এছাড়া তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত ফর্মে থাকা মাহফিজুল প্রথমবারের মতো জাতীয় দলের তিন ফর্মেটের একটিতে ডাক পেলেন।

    অন্যদিকে, ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার পর আবারও লাল বলের দলে ফিরেছেন নাঈম।

    চলতি এনসিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই দলে জায়গা পেয়েছেন এই দুই ওপেনার। ১০ ইনিংসে ৭৪.৬৭ গড়ে তিনটি সেঞ্চুরিসহ ৬৭২ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক মাহফিজুল। সাত ইনিংসে তিনটি সেঞ্চুরিসহ ৬১২ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নাঈম।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময় গোড়ালির ইনজুরিতে পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তাঁর চোটের পর অতিরিক্ত ওপেনিং বিকল্প দলে নেওয়ার প্রয়োজন দেখা দেয়। এই সিরিজের দলে বিশেষজ্ঞ কোনো বিকল্প ওপেনার ছিল না বাংলাদেশের। দুই টেস্টেই ওপেনিং করেছেন তানজিদ হাসান ও সাদমান।

    যদিও দ্বিতীয় টেস্টের দলে থাকা অমিত হাসান এবার জায়গা পাননি।

    প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, দলে লিটন দাস ও জাকের আলী অনিকের মতো দুজন উইকেটকিপার-ব্যাটার থাকায় নতুন করে আরেকজনকে নেওয়ার প্রয়োজন মনে করেননি তাঁরা। বরং টপ অর্ডার শক্তিশালী করার দিকেই মনোযোগ দিয়েছেন নির্বাচকেরা।

    অমিতের বিষয়ে বাশার বলেন, “দলে লিটন দাস ও জাকের আলী অনিকের মতো দুজন উইকেটকিপার-ব্যাটার থাকায় অতিরিক্ত কাউকে নেওয়ার প্রয়োজন নেই। তবে এর অর্থ এই নয় যে অমিতের সব সম্ভাবনা শেষ হয়ে গেছে। সে সব সময়ই নির্বাচকদের বিবেচনায় রয়েছে। যখনই তার প্রয়োজন হবে, আমরা তাকে ডাকব। এই মুহূর্তে আমাদের টপ অর্ডার শক্তিশালী করা প্রয়োজন। তাই আমরা সেটিই করেছি।”

    দক্ষিণ আফ্রিকা সফরের জন্য পাঁচ পেসারকে দলে রেখেছে বাংলাদেশ। তাঁরা হলেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

    দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন কেবল মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টেই খেলা অফ স্পিনার নাঈম হাসান এবার বাদ পড়েছেন।

    ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে।

    বাংলাদেশ দল :

    নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 1:19 PM টেস্ট দলে ৪ বছর পর ফিরলেন নাঈম, নতুন মুখ মাহফিজুল • 1:04 PM লর্ডস থেকে সিলেট, ২১ বছরের পথচলায় মুশফিকের অনন্য অর্জন • 12:16 PM কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী • 11:49 AM ভুটানের ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ • 11:15 AM ৩৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ • 4:26 PM ক্যানসারে আক্রান্ত নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার • 12:18 PM কবে আসছেন হামজা-ফারহান, জানালেন দলের ম্যানেজার • 11:13 AM আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি • 5:59 PM ডিসেম্বরে নেপালে শুরু ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ • 3:21 PM অবিশ্বাস্য প্রতিরোধে ডাবল সেঞ্চুরির পথে হৃদয়
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.