...
  • খেলা

    কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি

      প্রতিনিধি 23 July 2026 , 12:44:31 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কাসেমিরোকে দলে নেওয়ার আনন্দের মধ্যেই অস্বস্তিতে পড়েছে ইন্টার মায়ামি। ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে চুক্তিবদ্ধ করার প্রক্রিয়ায় নিয়ম ভাঙার অভিযোগ ওঠায় ক্লাবটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মেজর লিগ সকার (এমএলএস)।

    ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরে ফ্রি ট্রান্সফারে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন কাসেমিরো। বুধবার পাঁচবারের চ্যাম্পিয়নস লিগজয়ী এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় লিওনেল মেসির ক্লাব। এর কিছুক্ষণের মধ্যেই সম্ভাব্য নিয়ম লঙ্ঘনের অভিযোগ তদন্তের কথা জানায় এমএলএস।

    বিতর্কের কেন্দ্রে রয়েছে লিগটির ডিসকভারি প্রায়োরিটি নিয়ম। এই ব্যবস্থায় এমএলএসের বাইরের কোনো খেলোয়াড়ের সঙ্গে আলোচনার অগ্রাধিকার নিজেদের নামে রাখতে পারে একটি ক্লাব। কাসেমিরোর ক্ষেত্রে সেই অধিকার ছিল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কাছে।

    বিজ্ঞাপন

    কাসেমিরোকে দলে নিতে গ্যালাক্সির কাছ থেকে সেই অগ্রাধিকার অধিকার নেওয়ার কথা জানিয়েছে ইন্টার মায়ামি। দুই ক্লাবের মধ্যে একটি সমঝোতাও হয়েছে। তবে সেই সমঝোতার আগে মায়ামি নিয়মবহির্ভূতভাবে খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছিল কি না, তা নিয়ে অভিযোগ ওঠায় বিষয়টি পর্যালোচনা করছে এমএলএস।

    লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটির সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না। একই সঙ্গে ইন্টার মায়ামি ও এলএ গ্যালাক্সির মধ্যকার সমঝোতার শর্তও আপাতত প্রকাশ করা হচ্ছে না।

    তদন্ত কত দিন চলবে কিংবা অভিযোগ প্রমাণিত হলে ইন্টার মায়ামিকে কী ধরনের শাস্তি পেতে হতে পারে, সে বিষয়ে কিছু জানায়নি এমএলএস। আপাতত কাসেমিরোর চুক্তিও বহাল রয়েছে।

    ৩৪ বছর বয়সী কাসেমিরোর সঙ্গে ২০২৭ এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছে ইন্টার মায়ামি। সমঝোতা অনুযায়ী মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। প্রয়োজনীয় পি-১ ভিসা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

    রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য শিরোপা জেতা কাসেমিরো গত চার মৌসুম খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এবার মায়ামিতে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.