• খেলা

    মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ এক উপহার

      প্রতিনিধি 3 October 2026 , 1:13:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    সময় যত গড়াচ্ছে, ততই এগিয়ে আসছে সেই মুহূর্ত। যে মুহূর্ত দেখতে চান না আর্জেন্টিনার অনেক সমর্থক। বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি।

    বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে। মেসির বিদায়ী ম্যাচ ঘিরে এরই মধ্যে বিশেষ আয়োজন শুরু করে দিয়েছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা।

    মেসির সম্মানে সেদিন বিশেষ জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে শুধু ওই জার্সিই নয়। অধিনায়ককে আরও একটি বিশেষ উপহার দেবেন সতীর্থরা।

    মেসির জন্য একটি জার্সি তৈরি করেছেন তাঁরা। সেই জার্সিতে থাকবে দলের সব খেলোয়াড়ের স্বাক্ষর। থাকবে প্রত্যেকের লেখা ব্যক্তিগত বার্তাও। গত কয়েক বছরে মেসির সঙ্গে জাতীয় দলে যাঁরা খেলেছেন, তাঁদের ভালোবাসা ও কৃতজ্ঞতার কথাই ফুটে উঠবে সেই জার্সিতে।

    এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের বিশেষ জার্সিটিতে লিখতে দেখা গেছে। মেসির জন্য কয়েকজন লিখেছেন নিজেদের কথাও।

    কোচ লিওনেল স্কালোনি লিখেছেন, ‘জাতীয় দলের জার্সিতে তাঁর অসাধারণ ইতিহাসের অংশ হতে পেরেছি। এ জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।’

    জুলিয়ান আলভারেজের কাছে মেসি ছোটবেলা থেকেই আদর্শ। তিনি বলেছেন, ‘ছোটবেলা থেকেই তাঁকে আমি প্রতিমা ও আদর্শ হিসেবে দেখে এসেছি।’

    লিসান্দ্রো মার্তিনেজ বলেছেন, মেসির প্রতি তাঁদের ভালোবাসা আজীবন থাকবে। তাঁর ভাষায়, ‘তাঁর প্রতি আমাদের অবিশ্বাস্য ভালোবাসা আছে। আর সারা জীবনই তা থাকবে।’

    মেসির পরের প্রজন্মের প্রতিনিধিরাও রয়েছেন এই দলে। তাঁদের একজন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। মেসির সঙ্গে খেলাকে স্বপ্নপূরণ হিসেবে দেখছেন তিনি। বলেছেন, ‘তাঁর সঙ্গে খেলতে পারা আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে।’

    নিকো পাজও মেসির কাছ থেকে অনেক কিছু শেখার কথা বলেছেন। তাঁর ভাষায়, ‘আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। এ জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’

    অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বলেছেন, মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা ছিল অনন্য। ‘এটা অনন্য কিছু। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি,’ বলেছেন তিনি।

    ক্রিস্তিয়ান রোমেরোর কথাতেও ছিল গভীর ভালোবাসা। আর্জেন্টিনার এই ডিফেন্ডার বলেছেন, ‘তিনি অসাধারণ একজন মানুষ। আমি তাঁকে সত্যিই ভালোবাসি।’

    তবে আবেগের এই পরিবেশেও রসিকতা করতে ছাড়েননি এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। সতীর্থদের জার্সিতে লিখতে দেখে তিনি মজা করে বলেছেন, ‘এই! তুমি কি বই লিখছ? আমরা সবাই তো লেখার সুযোগ পাইনি!’

    মেসির বিদায়ী ম্যাচ ঘিরে তাই প্রস্তুতি চলছে। শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে বিদায় জানাতে প্রস্তুত সতীর্থরা। আর সেই আয়োজনের অন্যতম স্মারক হয়ে থাকবে খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের লেখা বার্তায় ভরা বিশেষ জার্সিটি।

    আগামী ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। বাংলাদেশ সময় ভোর

    এর আগে শনিবার, ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে তবে মেসি শুধু বেনিনের বিপক্ষের ম্যাচটিতেই খেলবেন। সেটিই হবে আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ ম্যাচ।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 1:13 PM মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ এক উপহার • 12:17 PM ফ্রান্সকে জিততে দিল না ইতালি • 11:46 AM জাতীয় দলের নতুন সহকারী কোচ দক্ষিণ আফ্রিকার মাকেতা • 11:30 AM গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে প্রিটোরিয়াসের ইতিহাস • 11:25 AM কুৎসিত হারে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন • 6:33 PM মেসির চাওয়াতেই আর্জেন্টিনার অধিনায়ক রোমেরো • 6:19 PM ইন্দোনেশিয়ার বিপক্ষে মোরসালিন বেঞ্চে, শুরুর একাদশে ইমন • 4:29 PM বাংলাদেশ ফুটবলের ‘পোস্টার বয়’ হামজা চৌধুরীর ২৯তম জন্মদিন • 3:59 PM ‘প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দিতে চাই’: প্রতিমন্ত্রী আমিনুল হক • 3:16 PM ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো