...
  • বিনোদন

    শিল্পকলায় মঞ্চস্থ ‘গারদের বন্দী’, মুগ্ধ দর্শক; ২৯ জুলাই বিশেষ পুনঃমঞ্চায়ন

      প্রতিনিধি 22 July 2026 , 12:30:38 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হুসনে মোবারকের রচনা ও এইচ এম তানভীর হাসানের নির্দেশনায় সমকালীন বাস্তবতার শক্তিশালী উপস্থাপনা; প্রশংসায় ভাসল স্বাপ্নিক থিয়েটার

    জাতীয় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সোমবার জমকালো আয়োজনে মঞ্চস্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন স্বাপ্নিক থিয়েটার-এর আলোচিত প্রযোজনা ‘গারদের বন্দী’। নটনাট্য ও ডাহুক আবৃত্তি সংসদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই নাট্য ও আবৃত্তি উৎসব ২০২৬’-এর স্মারক অনুষ্ঠানে নাটকটি প্রদর্শিত হয়।

    বিজ্ঞাপন

    হুসনে মোবারকের রচনা এবং এইচ এম তানভীর হাসানের নির্দেশনায় নির্মিত নাটকটি সমকালীন সমাজের নানা সংকট, মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং বন্দিত্বের বহুমাত্রিক বাস্তবতাকে মঞ্চে শক্তিশালীভাবে তুলে ধরে। প্রাঞ্জল সংলাপ, সুপরিকল্পিত মঞ্চায়ন এবং অভিনয়শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের গভীরভাবে ভাবিয়ে তোলে। নাটকটি শেষ হওয়ার পর দীর্ঘ করতালি ও প্রশংসায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

    স্বাপ্নিক থিয়েটারের এই প্রযোজনায় অভিনয় করেছেন এইচ এম তানভীর, মুন্তাজী মুন, নাজমুল হাসান লাম**সহ সংগঠনটির একঝাঁক প্রতিশ্রুতিশীল নাট্যকর্মী। তাঁদের সাবলীল অভিনয় ও চরিত্র উপস্থাপনা দর্শক এবং নাট্যবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে।

    নাটকটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়ার পর আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৯ জুলাই জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির বিশেষ পুনঃমঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এতে নাট্যপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

    সংস্কৃতিসংশ্লিষ্টদের মতে, তরুণ নাট্যকর্মীদের এমন চিন্তাশীল ও সৃজনশীল উদ্যোগ দেশের নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে মঞ্চনাটকের প্রতি আগ্রহ তৈরি এবং সুস্থ সংস্কৃতি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.