• খেলা

    প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, কী বলছেন ব্রেট লি

      প্রতিনিধি 6 August 2026 , 1:19:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    দুই হাজার সালের শুরুর দিকে বলিউড অভিনেত্রী ও ক্রিকেটারদের মধ্যে গোপনে প্রেমের খবর প্রায়ই বিনোদন দুনিয়ায় ভেসে বেড়াত। তেমনই এক বহুল আলোচিত গুঞ্জন ছিল অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি এবং বলিউড তারকা প্রীতি জিনতাকে নিয়ে।

    প্রতিবার আইপিএল মৌসুম শুরু হলেই বলিউড ও ক্রিকেটের এই দুই তারকাকে জড়িয়ে প্রেমের জল্পনা নতুন মাত্রা পেত। অনেক শোরগোল পড়লেও মুখে কুলুপ এঁটে ছিলেন অসি তারকা। এতদিন নীরব থাকলেও অবশেষে বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলেছেন ব্রেট লি। এক সাক্ষাৎকারে সব গুঞ্জনে পানি ঢেলে নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রাক্তন এই তারকা।

    সম্প্রতি বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি স্পষ্ট জানান, তিনি কখনোই কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করেননি। প্রীতি জিনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা ওই সময় যেমন ভালো বন্ধু ছিলেন, এখনো তেমনই আছেন। তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিক প্রীতিকে একজন অত্যন্ত বুদ্ধিমতি হিসেবে বর্ণনা করে তিনি জানান, তার প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। সত্য জানা ছিল বলেই এসব খবরে তিনি কখনো কান দেননি এবং কোনো কিছুকেই নিজের মানসিক শান্তিতে প্রভাব ফেলতে দেননি।

    ২০০৮ থেকে ২০১১ সালের দিকে ব্রেট লি যখন পাঞ্জাব দলে খেলতেন, তখন প্রীতির সঙ্গে তাকে একাধিকবার দেখা যায়। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় একসঙ্গ দেখা যাওয়ার পর তাদের গোপনে প্রেম করার গুঞ্জন তুঙ্গে ওঠে। অবশ্য সে সময় প্রীতি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, প্রতি বছর ব্রেট লির সঙ্গে তার প্রেমের গুঞ্জন এখন বেশ পুরোনো খবর। তারা শুধুই ভালো বন্ধু।

    ব্রেট লি ব্যক্তিগত জীবনে পরবর্তীকালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করে দুই সন্তানের জনক হন। অন্যদিকে, প্রীতি জিনতা জিন গুডএনাফকে বিয়ে করে সুখে সংসার করছেন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:17 PM যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাকের অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান • 3:38 PM বিপিএলে দুর্নীতির অভিযোগে দুজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি • 3:04 PM স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি • 1:15 PM দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ পরিবর্তন, ফিরলেন ঋতুপর্ণা-মনিকা-রুপনারা • 12:47 PM ৮ উইকেটের রহস্য ফাঁস করলেন খালেদ • 12:02 PM না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ • 11:33 AM মেসির ১০০ তম গোলের দিনে শিরোপা জিতল মায়ামি • 5:56 PM বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ • 5:29 PM খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন অলআউট ল্যাঙ্কাশায়ার • 3:38 PM ‘মিশরের হলান্ডের’ সঙ্গে নতুন চুক্তি বার্সেলোনার