
প্রতিনিধি 28 September 2026 , 1:02:25 প্রিন্ট সংস্করণ
ফিফা আসিয়ান কাপে আজ (সোমবার) বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। টিকে থাকার এই লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন কোচ থমাস ডুলি। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন।
মালয়েশিয়া ম্যাচের পর মিডফিল্ডার সোহেল রানার প্রশংসা করেছিলেন কোচ ডুলি। কিন্তু আজ তাকে একাদশে রাখেননি। গত ম্যাচে ইংল্যান্ড প্রবাসী ফারহান আলী ওয়াহিদকে একাদশে রেখেছিলেন। আজ তার পরিবর্তে সুকি ইতোফুসাকে সুযোগ দিয়েছেন। গত ম্যাচে অনেক ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর পরিবর্তে জিদান ইউসুফ আজ একাদশে।
গোলরক্ষক শ্রাবণ গত ম্যাচে কিছু সেভ করলেও ভুল ছিল। এরপরও তার প্রতি আস্থা রেখেছেন কোচ। গত ম্যাচে একাদশে খেলা ফাহমিদুল ইসলাম আজ নেই। তার পরিবর্তে রয়েছেন শেখ মোরসালিন।
বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ও মোরসালিন।