• খেলা

    কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল

      প্রতিনিধি 18 November 2026 , 12:41:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    উরুগুয়ের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা। বুধবার ভোরে কোস্টারিকার বিপক্ষে গোল উৎসব করে বছর শেষ করেছে বিশ্বকাপের রানার্সআপরা।

    কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। অন্য গোলটি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের।

    এই নিয়ে তৃতীয়বারের মতো লিওনেল স্কালোনির অধীনে ৭-০ ব্যবধানে জিতল আর্জেন্টিনা। এর আগে ২০২৩ সালে কুরাসাওয়ের বিপক্ষে এবং গত মাসে বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের জয় পেয়েছিল তারা। এবার কোস্টারিকার বিপক্ষে সেই কীর্তির পুনরাবৃত্তি করল স্কালোনির দল।

    ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে লিওনেল স্কালোনির দল। অষ্টম মিনিটে নিকো পাজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের পাস থেকে বক্সের বাইরে দুর্দান্ত শটে গোল করেন তিনি।

    ৩৫তম মিনিটে ব্যবধান বাড়ান হুলিয়ান আলভারেজ। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন পাজ। ৪৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আলভারেজ।

    আর্জেন্টিনার হয়ে পাজের দুর্দান্ত ফর্ম অব্যাহত রয়েছে। সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই গোল করেছেন তিনি। ছন্দে ফিরেছেন আলভারেজও। টানা চার ম্যাচে গোল করেছেন আতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকার। অথচ এর আগের ১৫ ম্যাচে তার গোল ছিল মাত্র দুটি।

    বিরতির পরও আক্রমণের ধার কমেনি আর্জেন্টিনার। বদলি হিসেবে নেমে দলের পঞ্চম গোলটি করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এরপর ৭৮তম মিনিটে কোস্টারিকার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান ৬-০ করেন ম্যাক অ্যালিস্টার। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।

    নভেম্বরের আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। কোস্টারিকার বিপক্ষে এমন দাপুটে জয় তাই আলবিসেলেস্তেদের শিবিরে স্বস্তি ফিরিয়েছে।

    এই জয়ের মধ্য দিয়ে লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনার জন্য ঘটনাবহুল একটি বছরের সমাপ্তি হলো। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হার, দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিদায় এবং অক্টোবরে তার বিদায়ী ম্যাচ সব মিলিয়ে সময়টা ছিল ঘটনাবহুল। কোস্টারিকার বিপক্ষে বড় জয় দিয়ে সেই বছরের শেষটা অন্তত রাঙিয়ে রাখল আলবিসেলেস্তেরা।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 12:41 PM কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল • 6:13 PM লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী • 3:11 PM পাঁচ মৌসুম পর জাতীয় ক্রিকেট লিগের শিরোপা খুলনার • 12:59 PM কোস্টারিকার বিপক্ষে খেলবেন মার্তিনেজ, একাদশে আরও ৪-৫ পরিবর্তন • 12:42 PM টেলিভিশন সিরিজে দেখা যাবে রোনালদোকে • 11:58 AM ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব বাংলাদেশে • 11:47 AM ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামল স্পেনের • 11:32 AM ১১ বছর পর মাঠে নেমে জাদু দেখালেন রোনালদিনহো • 11:25 AM ২০০ টাকায় মিলছে ফাইনালের টিকিট • 1:15 PM এশিয়া কাপ রাইজিং স্টারসের জন্য বাংলাদেশ দলে জায়গা পেলেন যারা