• খেলা

    বিপিএলে দুর্নীতির অভিযোগে দুজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি

      প্রতিনিধি 17 September 2026 , 3:38:07 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচের ফল বা গতিপথ অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টাসহ একাধিক দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের অভিযোগে দুই ব্যক্তিকে অভিযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

    বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অভিযুক্ত দুজন হলেন বিপিএলের দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক মো. আবদুল কাইয়ুম রাশেদ এবং একাদশ আসরে দুর্বার রাজশাহী ও দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের সাবেক দলীয় কর্মকর্তা মো. আমিন খান।

    বিপিএলের একাদশ ও দ্বাদশ আসরকে ঘিরে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইসিসির ২০২৪ সালের দুর্নীতিবিরোধী বিধির বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

    কাইয়ুম রাশেদের বিরুদ্ধে ম্যাচের ফল, অগ্রগতি বা অন্য কোনো দিক অনৈতিকভাবে প্রভাবিত করা কিংবা এ ধরনের কোনো সমঝোতা বা প্রচেষ্টার অংশ হওয়ার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি দুর্নীতির প্রস্তাব পাওয়ার তথ্য যথাসময়ে না জানানো, তদন্তে সহযোগিতা না করা এবং ফরেনসিক পরীক্ষার জন্য নিজের প্রধান মোবাইল ফোন দিতে অস্বীকৃতি জানিয়ে তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

    আমিন খানের বিরুদ্ধেও ম্যাচের ফল বা গতিপথ অনৈতিকভাবে প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে। এর সঙ্গে অন্য কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিতে জড়াতে উৎসাহিত বা সহায়তা করা, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এমন যোগাযোগ বা তথ্য গোপন বা ধ্বংস করার অভিযোগও রয়েছে।

    বিসিবি জানিয়েছে, দুজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের নোটিশ পাওয়ার পর জবাব দেওয়ার জন্য তারা ১৪ দিন সময় পাবেন।

    শৃঙ্খলামূলক প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করবে না বলেও জানিয়েছে বিসিবি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    3:38 PM বিপিএলে দুর্নীতির অভিযোগে দুজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি 3:04 PM স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি 1:15 PM দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ পরিবর্তন, ফিরলেন ঋতুপর্ণা-মনিকা-রুপনারা 12:47 PM ৮ উইকেটের রহস্য ফাঁস করলেন খালেদ 12:02 PM না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ 11:33 AM মেসির ১০০ তম গোলের দিনে শিরোপা জিতল মায়ামি 5:56 PM বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ 5:29 PM খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন অলআউট ল্যাঙ্কাশায়ার 3:38 PM ‘মিশরের হলান্ডের’ সঙ্গে নতুন চুক্তি বার্সেলোনার 12:34 PM ৩ অক্টোবর শুরু এনসিএল, মিরপুরে ৪ ম্যাচ