...
  • খেলা

    নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগী

      প্রতিনিধি 3 November 2026 , 7:13:47 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে অংশ নিচ্ছে ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর। আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    একইসঙ্গে দেশের ৫০৩টি উপজেলায় অনলাইনে উদ্বোধনী কার্যক্রম সম্প্রচার করা হবে। প্রথম আসর থেকে বাছাই করা ৪০ প্রতিভাবান খেলোয়াড়কে আগামী জানুয়ারিতে বিকেএসপিতে ভর্তি করানোর ঘোষণাও দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

    জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, দ্বিতীয় আসরে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে প্রতিযোগিতার আয়োজন করা হবে।

    নিবন্ধিত ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগীর মধ্যে ৯ লাখ ৪৪ হাজার ৮৩৩ জন কিশোর এবং ৬ লাখ ৮৯ হাজার ১৩৫ জন কিশোরী। প্রথম আসরের আটটি ইভেন্টের সঙ্গে এবার যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। সব মিলিয়ে প্রতিযোগিতা হবে ১০টি খেলায়।

    প্রতিমন্ত্রী আরো জানান, প্রথম আসরে প্রায় ১ লাখ ৬৮ হাজার শিশু-কিশোর অংশ নেয়। তাদের মধ্য থেকে ৩১০ জনকে বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। পরবর্তী সময়ে প্রশিক্ষণে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্য থেকে ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির জন্য নির্বাচন করা হয়েছে। তাদের মধ্যে ২৮ জন কিশোরী এবং ১২ জন কিশোর। জানুয়ারি থেকে তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় দায়িত্ব বহন করবে সরকার।

    এদিকে দ্বিতীয় আসরের প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণের সুযোগ বাড়াতে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের বিকেএসপিগুলো ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনার কথা জানান আমিনুল হক। এতে বাছাই করা খেলোয়াড়দের নিজ নিজ বিভাগ ও জেলায় রেখে প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হবে।

    ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আগামী মে-জুনের মধ্যে ঢাকায় জাতীয় পর্যায়ের আয়োজন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় আসর শেষ হওয়ার পরপরই তৃতীয় আসরের প্রস্তুতি শুরুর পরিকল্পনাও রয়েছে সরকারের।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 7:13 PM নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগী • 6:38 PM বিশ্বকাপ থেকে এসে ২৫ লাখ টাকা পেলেন ফুটবলাররা • 5:20 PM বাঁচানো গেল না স্পেনের সেই স্ট্রাইকারকে • 1:11 PM নারী ইমার্জিং ট্রফির জন্য বাংলাদেশের দল ঘোষণা • 12:00 PM জাতীয় দলের পথে আরও এক ধাপ এগোলেন রোনালদোর জুনিয়র • 11:46 AM আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় গ্লেন ম্যাক্সওয়েলের • 11:39 AM প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন • 6:45 PM চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ • 4:55 PM বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা • 4:01 PM রাফির স্বপ্ন এখন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.