• খেলা

    কোরিয়াকে হারিয়ে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের

      প্রতিনিধি 21 September 2026 , 2:11:03 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    চলমান এশিয়ান গেমসে একের পর এক হারের খবর আসছিল বাংলাদেশ দলের। তবে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালেই সুখবর দিয়েছে বাংলাদেশ কাবাডি দল। ছেলেদের কাবাডিতে তারা দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। বিকেলে চাইনিজ তাইপেকে হারালে এশিয়াডে পদক নিশ্চিত হবে তাদের ।

    এশীয় কাবাডিতে দক্ষিণ কোরিয়া কাবাডি দল শক্তিশালী। ২০১৮ এশিয়াডে রৌপ্য পদক জিতেছিল তারা। সে দলের বিপক্ষে বাংলাদেশ এদিন হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছে। প্রথমার্ধে বাংলাদেশের ১৭ পয়েন্টের বিপরীত কোরিয়ার পয়েন্ট ছিল ১৬। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ২২ আর কোরিয়া ১৯ পয়েন্ট পায়। ফলে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে জেতে।

    খেলা শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ আব্দুল জলিল বলেন, আমরা কোরিয়ার দুই খেলোয়াড়কে মার্ক করেছিলাম। খেলোয়াড়েরা নির্দেশনা অনুসরণ করেছে। এজন্য ম্যাচটি আমাদের পক্ষে এসেছে। যদিও অনেক লড়াই হয়েছে।

    বিকেলেই চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। কোরিয়াকে হারিয়ে পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ। কোচ বললেন, তাইপেকে হারাতে পারলে আমরা পদকের খুব কাছাকাছি থাকব। মূলত তাইপের ম্যাচের ওপরই অনেকাংশে পদক নির্ভর করছে। এক দিনে দুই ম্যাচ কোনো অজুহাত দেব না। কোরিয়াকে হারিয়ে খেলোয়াড়েরা চাঙা রয়েছে কোনো ইনজুরি নেই।

    ছেলেদের কাবাডিতে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে, স্বাগতিক জাপানের সঙ্গে রয়েছে বাংলাদেশ। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে। কাবাডিতে চার সেমিফাইনালিস্ট। ভারত এই গ্রুপের টপ ফেভারিট। চাইনিজ তাইপেকে হারালে বাংলাদেশের রানার্সআপ হয়ে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    2:11 PM কোরিয়াকে হারিয়ে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের 11:45 AM মেসি ও সুয়ারেজের গোলেও আটকে গেল মায়ামি 11:03 AM ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী 4:17 PM যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাকের অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান 3:38 PM বিপিএলে দুর্নীতির অভিযোগে দুজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি 3:04 PM স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি 1:15 PM দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ পরিবর্তন, ফিরলেন ঋতুপর্ণা-মনিকা-রুপনারা 12:47 PM ৮ উইকেটের রহস্য ফাঁস করলেন খালেদ 12:02 PM না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ 11:33 AM মেসির ১০০ তম গোলের দিনে শিরোপা জিতল মায়ামি