...
  • খেলা

    ১১৬৪ কোটি টাকার প্রস্তাবেও ব্রুনোকে পেল না আর্সেনাল

      প্রতিনিধি 4 August 2026 , 11:03:09 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে পেতে অবশেষে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল আর্সেনাল। অর্থও কম নয়, বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ১ হাজার ১৬৪ কোটি টাকা। তবু নিউক্যাসলকে রাজি করানো যায়নি। অধিনায়কের দাম আরও প্রায় ১৬৬ কোটি টাকা বেশি ধরে আর্সেনালের প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ক্লাবটি।

    ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে নিতে নিউক্যাসলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে আর্সেনাল। মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রায় ১ হাজার ১৬৪ কোটি টাকার প্রস্তাবও পাঠিয়েছিল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

    আর্সেনালের কর্মকর্তাদের ধারণা, ব্রুনোর সর্বোচ্চ মূল্য ১ হাজার ১৬৪ কোটি টাকা। নিউক্যাসল অবশ্য ২৮ বছর বয়সী এই ফুটবলারের জন্য প্রায় ১ হাজার ৩৩০ কোটি টাকা দাবি করছে। দুই পক্ষের মূল্যায়নে তাই এখনো প্রায় ১৬৬ কোটি টাকার ব্যবধান রয়েছে।

    ব্রুনোর নিউক্যাসল চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি। ক্লাবটির নতুন কোচ হতে যাওয়া ম্যাথিয়াস ইয়াইসলের অধীনে প্রাক্‌-মৌসুম প্রস্তুতিতে যোগ দিতে সোমবার স্পেনের লা মাঙ্গায় পৌঁছেছেন তিনি। সেখানে নতুন কোচের সঙ্গে তার প্রথমবারের মতো দেখা হয়েছে।

    এর আগে ব্রুনো স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু ব্রাজিলে বিশ্বকাপ-পরবর্তী ছুটি কাটিয়ে তিনি সরাসরি নিউক্যাসলের অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন। তবে গার্ডিয়ানের দাবি, উত্তর লন্ডনের ক্লাবটিতে যাওয়ার আগ্রহের কথা নতুন কোচকে জানাতে পারেন ব্রুনো।

    মাইকেল আর্তেতার দলের এবারের দলবদলের অন্যতম প্রধান লক্ষ্য একজন শীর্ষ মানের মিডফিল্ডার। সেই তালিকার ওপরের দিকেই রয়েছেন ব্রুনো। প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হলেও দুই ক্লাবের আলোচনা পুরোপুরি থেমে যায়নি। সমঝোতায় পৌঁছাতে আর্সেনালকে অবশ্য প্রস্তাবের অঙ্ক বাড়াতে হবে।

    অ্যান্থনি গর্ডন ও সান্দ্রো টোনালিকে বিক্রি করায় নিউক্যাসলের ওপর এখন আর্থিক চাপও নেই। তাই অধিনায়ককে কম দামে ছেড়ে দেওয়ার কোনো আগ্রহ নেই তাদের। নতুন কোচের অধীনে দল পুনর্গঠনের সময় ব্রুনোর অভিজ্ঞতা ধরে রাখতেই চায় ক্লাবটি।

    এখন দেখার বিষয়, পছন্দের মিডফিল্ডারকে পেতে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নকে কত খরচ করতে হয়।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:03 PM আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর • 4:51 PM ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ২য় আসর উদ্বোধন প্রধানমন্ত্রীর • 3:55 PM ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী • 11:43 AM আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড • 11:25 AM ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুশফিক-তাসকিন • 3:01 PM যৌন হয়রানির অভিযোগ শুনতে বিসিবির স্বাধীন কমিটি গঠন • 1:22 PM জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী • 12:00 PM জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত • 11:23 AM রাফিনিয়ার জোড়া গোলে ভিলাকে উড়িয়ে দিল বার্সা • 7:13 PM নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগী
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.