• খেলা

    আলিস-রিশাদের ঘূর্ণি, সাইফের ব্যাটে ঝড়

      প্রতিনিধি 13 September 2026 , 1:14:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘ সফরের একদম শেষ ম্যাচে সেরা ছন্দে আবির্ভুত হলো বাংলাদেশ ‘এ’ দল। প্রথমে বল জাদু দেখালেন আলিস আল ইসলাম ও রিশাদ হোসেন। পরে ব্যাট হাতে ঝড় তুললেন সাইফ হাসান। সব মিলিয়ে অনায়াসেই দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারাল তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দল।

    পচেফস্ট্রুমে শনিবার আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে প্রোটিয়া ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ১৮৩ রানের লক্ষ্য ৩৩ ওভারেই ছুঁয়ে ফেলেছেন সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখরা।

    বৃষ্টির কারণে ফল আসেনি সিরিজের আগের দুই ম্যাচে। তাই শেষ ম্যাচটি জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

    ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই রহস্য স্পিনের ফাঁদ পাতেন আলিস। মাত্র ৫৩ রানের মধ্যে ৪ উইকেট হারায় স্বাগতিক দল। এর ৩টিই নেন আলিস।

    বিজ্ঞাপন

    এরপর লেগ স্পিনের ঝলক নিয়ে রিশাদও উইকেট শিকারের উৎসবে যোগ দিলে দুইশর আগেই থেমে যায় প্রোটিয়ারা।

    তিন নম্বরে নেমে অধিনায়ক মার্কাস অ্যাকারম্যান দলের সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন। এছাড়া ওপেনার জুবায়ের হামজা করেন ৩১ রান। শেষ দিকে ইমরান মানাক ৪৩ রান করে দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন।

    বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট নেন রিশাদ। আর আলিসের শিকার ৩৫ রানে ৩ উইকেট।

    রান তাড়ায় ঝড় তোলেন সাইফ। ৯ চার ও ৩ ছক্কায় তিনি খেলেন ৫৩ বলে ৬১ রানের ইনিংস। আরেক ওপেনার নাঈমের ব্যাট থেকে আসে ৬ চার ও ১ ছক্কায় ৭৭ বলে ৬০ রান। দুজন মিলে গড়েন ৯০ বলে ৯২ রানের জুটি।

    পরে পারভেজ হোসেন ইমন ১৭, নুরুল হাসান সোহান ১৬, মোহাম্মদ সাইফ উদ্দিন ৩ রান করে আউট হলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি। রিশাদ ও আফিফ ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:14 PM আলিস-রিশাদের ঘূর্ণি, সাইফের ব্যাটে ঝড় 12:34 PM নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক 12:15 PM আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী টি-২০ টুর্নামেন্ট আয়োজিত হবে 6:51 PM বিশ্বকাপ ফাইনাল নিয়ে মরক্কোর দাবিতে স্পেনের কড়া জবাব 4:35 PM দূরপাল্লার সাঁতারে ৪ পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা 3:21 PM মেসির রেকর্ড ভেঙে মাস্তানতুয়োনোর ইতিহাস 3:07 PM ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: আমিনুল হক 11:45 AM রাজা হওয়ার সুযোগ পেয়েও ফুটবলকেই বেছে নিলেন গোলরক্ষক কামুরাসি 11:15 AM মিরাজের ঘূর্ণিতে আবারও গায়ানার জয় 6:18 PM স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ