• খেলা

    জাদুঘর থেকে মেসির কোটি টাকার জার্সি চুরি

      প্রতিনিধি 20 October 2026 , 5:31:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    গত কয়েকদিন ধরে প্যারিসজুড়ে চলা দাঙ্গা-হাঙ্গামার প্রভাব গিয়ে পড়েছে ফুটবল অঙ্গনেও। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ফরাসি রাজধানীর প্রাণকেন্দ্রের একটি দোকান থেকে দুই ব্যক্তি বার্সেলোনার একটি জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড চুরি করে নিয়ে যাচ্ছে। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির পরানো এসব স্মারকে তাঁর নিজের স্বাক্ষরও ছিল।

    প্লাস দ্য লা রিপাবলিকের কাছে হওয়া এই ধ্বংসাত্মক ও অরাজক পরিস্থিতির মাঝেই ঘটে এমন ঘটনা। ভিডিওটিতে দেখা যায়, মুখে হুডি পরা দুই ব্যক্তি দোকান থেকে অবৈধভাবে হাতানো সেই দুটি দুর্লভ স্মারক ক্যামেরা ফুটিয়ে গর্বের সঙ্গে প্রদর্শন করছে। জার্সি ও আর্মব্যান্ড-দুটিরই আর্থিক ও আবেগগত মূল্য অপরিসীম, যা সময়ের সঙ্গে সঙ্গে হয়তো রূপ নেবে এক অমূল্য সম্পদে।

    গত ১৮ অক্টোবর এই লুটের ঘটনার সংবাদ প্রকাশ করে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। প্রতিবেদনে বলা হয়, ‘অজ্ঞাতপরিচয় ও মুখোশধারী ব্যক্তিরা স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মেসির খেলার স্মৃতিবিজড়িত দুটি প্রদর্শনী সামগ্রী মিউজিয়াম থেকে বের করে নিয়ে যায়। একদল লোক আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের স্বাক্ষরিত ম্যাচ জার্সিটি একটি ফ্রেমসহ বাইরে নিয়ে আসে।’

    অন্য একটি ফুটেজে দেখা গেছে, বার্সার সেই চুরি যাওয়া অধিনায়কের আর্মব্যান্ডটিও মেসির স্বাক্ষর করা ছিল। রাস্তার ভাঙচুর ও সহিংসতায় অংশ নেওয়া ‘ব্ল্যাক ব্লক’ আন্দোলনের সদস্যদের হাতে এই দুটি অমূল্য স্মারক চলে যায়।

    ফুটবল স্মারক বা মেমোরিবিলিয়ার বাজারে মেসির পরা ও স্বাক্ষরিত জিনিসপত্রের চাহিদা এবং আর্থিক মূল্য সবসময়ই আকাশছোঁয়া। এর আগে কাতার বিশ্বকাপ জয়ের পথে আর্জেন্টিনা দলের হয়ে ছয়টি ম্যাচে মেসির প্রতিটি জার্সি ১০ লাখ ডলারেরও বেশি মূল্যে নিলামে বিক্রি হয়েছিল, যা ক্রীড়া জগতের নিলামের বাজারে এক নতুন বিশ্বরেকর্ড গড়েছিল।

    পরিস্থিতির এই অস্থিরতার মাঝেই ফুটবল বিশ্বের অন্যতম বড় এক ম্যাচ ঘনিয়ে আসছে। চ্যাম্পিয়নস লিগে আজ প্যারিসে মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি এবং বার্সেলোনা। আর এই দুটি ক্লাবই লিওনেল মেসির ক্যারিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী।

    চলমান বিক্ষোভ ও বিশৃঙ্খলার তীব্রতা এতটাই ছড়িয়ে পড়েছে যে, প্যারিসের রাজপথে নেমে আসা পাঁচ লাখেরও বেশি মানুষের মধ্য থেকে ইতিমধ্যে প্রায় দুই হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

    গত ১৭ অক্টোবর ফ্রান্সে গণবিক্ষোভ ও ব্যাপক সহিংসতার সময় প্রায় ৫ লাখ মানুষ রাজপথে নেমে আসে এবং দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। সংঘর্ষে ছয় শতাধিক পুলিশ সদস্য আহত হন। বিক্ষুব্ধ জনতা বিলাসবহুল বুটিক ও দামি সরঞ্জামের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট চালায়। লিমোজ শহরের ঐতিহাসিক সিটি হল পুড়িয়ে দেওয়া হয় এবং মার্সেইয়ের সিটি হলও ভাঙচুরের শিকার হয়। ফরাসি ব্যবসায়িক খাতে এই সহিংসতার প্রাথমিক ক্ষতি শত শত মিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 5:31 PM জাদুঘর থেকে মেসির কোটি টাকার জার্সি চুরি • 4:06 PM এশিয়ান গেমসে ব্যর্থতার পরও র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের • 3:26 PM ঘরোয়া ফুটবল জোরদারের গুরুত্ব ফিফা সভাপতির • 1:36 PM ঢাকা লিগ এবং ১ম বিভাগ ক্রিকেটে নতুন যেসব সুবিধা থাকছে • 1:09 PM আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিসরের কোচসহ তিনজন নিষিদ্ধ • 12:28 PM কোকোর স্মৃতিকে সম্মান জানাতে জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকস প্রতিযোগিতা • 12:10 PM পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী • 11:26 AM যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ • 6:00 PM ডানা-গোথিয়া কাপে বিকেএসপিকে আমন্ত্রণ • 5:41 PM টিম বাসের ব্র্যান্ডিং থেকে বিসিবির আয় ২৫ লাখ টাকা