• খেলা

    মরক্কোতে ওঁৎ পেতে আছে ‘ফ্রান্সেরই’ ৯ জন

      প্রতিনিধি 9 July 2026 , 5:27:27 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালের সেই রোমাঞ্চকর লড়াইয়ের পুর্নরাবৃত্তি ঘটতে যাচ্ছে আজ। ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ২২তম আসরের দুই সেমিফাইনালিস্ট ফ্রান্স ও মরক্কো।

    বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হতে যাওয়া এ ‘লড়াই’ উভয় দেশের ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। স্পেনের পাশাপাশি ফ্রান্স ছিল অন্যতম, যারা মরক্কোতে সবচেয়ে বড় ঔপনিবেশিক প্রভাব বিস্তার করেছিল। তাছাড়া মরক্কো জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় ফরাসি লিগে খেলেন বা অতীতে খেলেছেন। যা ইউরোপীয় ফুটবলে আফ্রিকান এই দেশটির অ্যাথলেটদের প্রবেশের একটি প্রধান প্রবেশদ্বার হিসেবে বিবেচিত।

    উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলের দেশ মরক্কোকে এমন ছয়জন খেলোয়াড় রয়েছেন যারা ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন। কিন্তু পারিবারিক বংশসূত্রের কারণে ‘অ্যাটলাস লায়ন্স’দের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকী তারা আজ যে দেশে জন্মগ্রহণ করেছেন সে দেশের বিপক্ষেই খেলতে পারেন।

    মরক্কোর ২৬ সদস্যের স্কোয়াডের মধ্যে ৬ জন খেলোয়াড় চাইলেই ফ্রান্স জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারতেন। তারা হলেন- ইসা দিয়োপ (ডিফেন্ডার), রেদুয়ান হালহাল (ডিফেন্ডার), নিল এল আইনাউই (মিডফিল্ডার), জেসিম ইয়াসিন (ফরোয়ার্ড) এবং আইয়ুব বুয়াদ্দি (মিডফিল্ডার)। ফ্রান্সে জন্মগ্রহণকারী এই ছয়জন খেলোয়াড়ের মধ্যে কেবল ইসা দিয়োপের বয়সই ২৫-এর বেশি (২৯ বছর)। এর মধ্যে অন্যতম লিলের ফুটবলার বুয়াদ্দি। এই তরুণ মিডফিল্ডার বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার এবং মরক্কোর নাগরিকত্ব নেওয়ার আগে তিনি ফ্রান্সের বয়সভিত্তিক যুব দলগুলোতে খেলেছেন।

    ফ্রান্সের বিভিন্ন ডিভিশনে মরক্কোর বেশ কয়েকজন খেলোয়াড় খেলে থাকেন। আফ্রিকান এই দলটি ফ্রান্সের প্রথম বিভাগ (লিগ ওয়ান) থেকে মোট ছয়জন ফুটবলার দলে রয়েছেন। তারা হলেন- আশরাফ হাকিমি (পিএসজি) নায়েফ আগুয়ের্ড (অলিম্পিক মার্শেই), সামির এল মুরাবেত (স্ট্রাসবার্গ), আমিন এসবাই (অ্যাঞ্জার্স)।

    ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন অথবা ফ্রান্সে খেলেন এমন মরক্কোন খেলোয়াড়দের তালিকা:

    ইসা দিয়োপ: তুলুজে (ফ্রান্স) এ জন্মগ্রহণ করেছেন, খেলেন ফুলহ্যামে (ইংল্যান্ড)।

    নায়েফ আগুয়ের্ড: কেনিত্রাতে (মরক্কো) জন্মগ্রহণ করেছেন, খেলেন অলিম্পিক মার্শেইয়ে (ফ্রান্স)।

    রেদুয়ান হালহাল: মন্টপেলিয়ারে (ফ্রান্স) জন্মগ্রহণ করেছেন, খেলেন কেভি মেচেলেনে (বেলজিয়াম)।

    নিল এল আইনাউরি: ন্যান্সিতে (ফ্রান্স) জন্মগ্রহণ করেছেন, খেলেন রোমাতে (ইতালি)।

    সামির এল মুরাবেত: স্ট্রাসবার্গে (ফ্রান্স) জন্মগ্রহণ করেছেন, খেলেন স্ট্রাসবার্গে (ফ্রান্স)।

    জেসিম ইয়াসিন: স্যালন-ডি-প্রোভেন্সে (ফ্রান্স) এ জন্মগ্রহণ করেছেন, খেলেন স্ট্রাসবার্গে (ফ্রান্স)।

    আমিন এসবাই: সিদি কাসেমে (মরক্কো) জন্মগ্রহণ করেছেন, খেলেন অ্যাঞ্জার্সে (ফ্রান্স)।

    আইয়ুব বুয়াদ্দি: সানলিসে (ফ্রান্স) জন্মগ্রহণ করেছেন, খেলেন লিলে (ফ্রান্স)।

    হাকিমি: মাদ্রিদে (স্পেন) এ জন্মগ্রহণ করেছেন, খেলেন পিএসজিতে (ফ্রান্স)।

    সর্বশেষ সংবাদ
    • 5:54 PM যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে কখন • 4:29 PM স্কুলে ৪র্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক • 4:02 PM জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান • 2:45 PM কাল বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, পরিসংখ্যানে কে এগিয়ে • 12:26 PM মাহমুদউল্লাহর টর্নেডোর পর হারল বাংলাদেশ • 12:06 PM মেসির বিদায়বেলায় সব দূরত্ব ভুলে রোনালদোর উষ্ণ বার্তা • 11:19 AM ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা রামন ভেগার • 5:01 PM নিকো পাজই তাহলে আর্জেন্টিনার পরবর্তী ‘নম্বর টেন’ • 3:53 PM ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক • 2:00 PM শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি, আবেগে ভাসলেন তারকারা