• খেলা

    সিঙ্গাপুর সফরে বাংলাদেশ দলে ৬ পরিবর্তন

      প্রতিনিধি 26 November 2026 , 5:07:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন ফরাসি কোচ এরিক মারে। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন নতুন দুই ফুটবলার। তারা হলেন গোলরক্ষক হুমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র।

    আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। এ জন্য ২০২৬ এশিয়ান গেমসের সম্ভাব্য দল থেকে ১৭ জনকে রেখে বাকি ছয়টি জায়গায় পরিবর্তন এনেছেন মারে।

    পিটার বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে ফিরে যাওয়ায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন মারে। গত ৯ নভেম্বর ঢাকায় আসার পর চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) প্রায় তিন সপ্তাহ খেলোয়াড়দের নিয়ে অনুশীলন করিয়েছেন তিনি।

    নতুন কোচের অধীনে জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা হুমায়রা আক্তার হিমি গোলপোস্টের নিচে রুপনা চাকমা ও মিলি আক্তারের সঙ্গে জায়গা পেয়েছেন। অন্যদিকে রক্ষণভাগে প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন আইরিন খাতুন জুনিয়র।

    নতুন দুই মুখের পাশাপাশি দলে ফিরেছেন সিনহা জাহান শিখা, স্বপ্না রানী, সৌরভী আকন্দ প্রীতি ও আলপি আক্তার। ফলে সিঙ্গাপুর সফরকে সামনে রেখে দলে নতুন সমন্বয় তৈরির সুযোগ পাচ্ছেন মারে।

    চট্টগ্রামে ক্যাম্প শেষ করে গত শুক্রবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। রোববার থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে শেষ মুহূর্তের অনুশীলন। আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে দলের।

    সিঙ্গাপুর সফরের বাংলাদেশ দল

    গোলরক্ষক:

    রুপনা চাকমা, মিলি আক্তার, হুমায়রা আক্তার হিমি

    ডিফেন্ডার:

    আইরিন খাতুন সিনিয়র, সিনহা জাহান শিখা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, সুরভী আক্তার আফরিন

    মিডফিল্ডার:

    মারিয়া মান্দা, সাগরিকা, মমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, মনিকা চাকমা, স্বপ্না রানী

    ফরোয়ার্ড:

    সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী, ঋতুপর্ণা চাকমা

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 5:07 PM সিঙ্গাপুর সফরে বাংলাদেশ দলে ৬ পরিবর্তন • 3:16 PM ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ • 12:12 PM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ • 12:01 PM প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেছেন। • 6:36 PM দ. আফ্রিকার কাছে ইনিংস ও ২১৯ রানে হারলো বাংলাদেশ • 5:10 PM ফ্যাসিস্টকে রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: আমিনুল হক • 4:22 PM ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী • 1:54 PM দিয়েগা ম্যারাডোনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ • 11:57 AM ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল ও নাপোলির কাছে জয়বঞ্চিত ম্যানসিটি • 6:59 PM আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়