...
  • খেলা

    স্পেনকে ভয় পাচ্ছে না ফ্রান্স

      প্রতিনিধি 13 July 2026 , 7:01:57 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ ট্রফি থেকে বাকি আর মাত্র দুই ধাপ। ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। সাম্প্রতিক সময়ে স্পেনের বিপক্ষে সুখকর স্মৃতি না থাকলেও প্রতিপক্ষকে ভয় পাচ্ছে না ফ্রান্স।

    তবে লামিন ইয়ামাল, মিকেল মেরিনোদের সামর্থ্য ও স্পেনের দুর্ভেদ্য রক্ষণ নিয়ে যথেষ্ট সতর্ক দিদিয়ের দেশমের দল।

    চলতি ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে গোছানো দলগুলোর একটি স্পেন। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে তারা। সেটিও কোয়ার্টার-ফাইনালে ওঠার পর। আক্রমণের মতো রক্ষণেও ধারাবাহিকতা দেখিয়ে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে স্প্যানিশরা।

    অন্যদিকে ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্সআপ ফ্রান্সের সামনেও আরেকটি বিশ্বকাপ ফাইনালের হাতছানি। গত সাত বিশ্বকাপের চারটিতেই ফাইনাল খেলেছে ফরাসিরা। সেই ধারাবাহিকতা ধরে রাখতে এবার টপকাতে হবে অন্যতম ছন্দে থাকা দল স্পেনকে।

    চ্যালেঞ্জটা যে সহজ হবে না, জানা আছে ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতের। তবে তিনি সংবাদ সম্মেলনে সাফ বার্তা দিয়েছেন, স্পেনের শক্তিমত্তা সম্পর্কে তারা জানেন, কিন্তু ভয় পাচ্ছেন না।

    “কোনো প্রতিপক্ষকেই ভয় পাওয়া উচিত নয়। আমরা নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেব এবং আশা করি, শেষ পর্যন্ত ফল আমাদের পক্ষেই যাবে।”

    বিজ্ঞাপন

    সাম্প্রতিক সময়ে স্পেনের বিপক্ষে সুবিধা করতে পারেনি ফ্রান্স। ২০২৪ সালের ইউরো সেমি-ফাইনালে স্পেনের কাছে হারার পর গত বছরের নেশনস লিগের সেমি-ফাইনালেও একই দশা হয় তাদের। তবে অতীতের সেই ফল নিয়ে বেশি ভাবতে রাজি নন কোনাতে।

    স্পেনের সবচেয়ে আলোচিত নাম অবশ্যই লামিন ইয়ামাল। টুর্নামেন্টজুড়ে তার গতি, ড্রিবলিং ও সুযোগ তৈরি করার ক্ষমতা প্রতিপক্ষের জন্য বড় মাথাব্যথা হয়ে উঠেছে। তবে ফ্রান্সের পরিকল্পনা শুধু ইয়ামালকে ঘিরে নয়।

    “স্পেন অসাধারণ একটি দল। তাদের অনেক খেলোয়াড়ই পার্থক্য গড়ে দিতে পারে। লামিন ইয়ামাল দুর্দান্ত ফুটবলার, কিন্তু আমরা শুধু একজনকে নিয়ে পরিকল্পনা করছি না।’

    ফ্রান্সের আরেক ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়ার কণ্ঠেও একই সুর। তার মতে, স্পেনকে সমীহ করতে হবে, তবে অতিরিক্ত গুরুত্ব দেওয়ারও প্রয়োজন নেই।

    “ভয় বলব না, তবে আমরা তাদের মান সম্পর্কে সচেতন। তারা (গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোল শূন্য ড্র ছাড়া) বাকি সব ম্যাচ জিতেছে। তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। কিন্তু আমরাও জিততে চাই।”

    ইয়ামালকে থামানোর দায়িত্বের ব্যাপারে তিনি বলেন, ‘সে দারুণ ফুটবলার। এই বিশ্বকাপে সে দেখিয়েছে, কীভাবে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখতে হয়। তাকে আটকাতে যা যা করা দরকার, আমরা সেটাই করব।’

    মঙ্গলবারের সেমি-ফাইনাল তাই শুধু দুই দলের লড়াই নয়, দুই ভিন্ন ফুটবল দর্শনেরও পরীক্ষা। একদিকে টুর্নামেন্টের সবচেয়ে সুশৃঙ্খল রক্ষণ, অন্যদিকে বড় ম্যাচের অভিজ্ঞতায় সমৃদ্ধ ফ্রান্স। ফাইনালের টিকিট কার হাতে উঠবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.