...
  • খেলা

    ফাইনালের মারামারির ঘটনায় তদন্তে ফিফা, বড় শাস্তির মুখে আর্জেন্টিনা

      প্রতিনিধি 21 July 2026 , 12:59:48 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ ফাইনালে হারের পর আরও বড় দুঃসংবাদের মুখে আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মারামারির ঘটনা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের শাস্তি পেতে পারেন আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্য।


    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যে একজন শৃঙ্খলা ও নৈতিকতাবিষয়ক তদন্তকারী নিয়োগ করেছে। ম্যাচের রেফারির প্রতিবেদন এবং সংঘর্ষের বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


    রোববার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জেতে স্পেন। শেষ বাঁশির পর স্প্যানিশ খেলোয়াড়েরা উদ্‌যাপন শুরু করলে দুই দলের কয়েকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    বিজ্ঞাপন


    সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে প্রথমে বিবাদে জড়ান তিনি। পরে গার্সিয়ার গলা চেপে ধরার পাশাপাশি গাভির সঙ্গেও ধস্তাধস্তি করেন। পরিস্থিতি দ্রুত দুই দলের খেলোয়াড়দের মধ্যে বড় ধরনের হাতাহাতিতে রূপ নেয়।


    আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নাহুয়েল মলিনা স্পেনের অধিনায়ক রদ্রিকে আঘাত করেন। আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো আয়ালার বিরুদ্ধেও দানি ওলমোকে ঘুষি মারার অভিযোগ উঠেছে। সংঘর্ষ থামাতে এবং খেলোয়াড়দের শান্ত করতে এগিয়ে আসেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।


    এর আগে নির্ধারিত সময়ের যোগ করা তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। ফলে পুরো অতিরিক্ত সময় ১০ জন নিয়ে খেলতে হয় আর্জেন্টিনাকে। ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলে ম্যাচটি জেতে স্পেন।
    ফিফা জানিয়েছে, তদন্ত শেষ করার জন্য এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা ঠিক করা হয়নি। তাই কার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে এবং কী ধরনের শাস্তি দেওয়া হতে পারে, সেটিও এখনো পরিষ্কার নয়।

    তবে তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের ম্যাচ নিষেধাজ্ঞা কিংবা অর্থদণ্ডের মুখে পড়তে হতে পারে।
    আগামী সেপ্টেম্বর ও নভেম্বরে দুটি আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। তদন্তে শাস্তি এলে সেই ম্যাচগুলোতে লিওনেল স্কালোনির দলকে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই নামতে হতে পারে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.