• খেলা

    তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: আমিনুল হক

      প্রতিনিধি 13 September 2026 , 7:08:00 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার বিকাশ ঘটিয়ে বাংলাদেশে নতুন করে ক্রীড়াজাগরণ তৈরি করতে সরকার কাজ করছে।

    আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আমিনুল হক বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রকল্প ইতিমধ্যে চলমান রয়েছে। পাশাপাশি দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে ফুটবল মাঠ বা খেলার মাঠ তৈরি করা হবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

    জামালপুরে ফুটবল ম্যাচ দেখতে দর্শকদের ব্যাপক উপস্থিতির প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ফুটবলের প্রতি মানুষের এখনো যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, জামালপুরের দর্শকদের উপস্থিতি তারই প্রমাণ। তিনি জানান, জামালপুরের বিপুল দর্শকের উপস্থিতির ভিডিও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠিয়েছেন। এই দৃশ্য দেখে প্রধানমন্ত্রীও খুশি হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

    জামালপুরকে ক্রীড়াবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, জেলা স্টেডিয়ামের অসম্পূর্ণ গ্যালারির কাজ দ্রুত শেষ করে সেটিকে পূর্ণাঙ্গ গ্যালারিতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

    তিনি বলেন, ‘নতুন করে আমাদের দেশে খেলাধুলাকে ঘিরে যে জাগরণ তৈরি হয়েছে, সেই জাগরণকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে চাই। তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করে খেলাধুলাকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।’

    প্রতিমন্ত্রী আরও বলেন, ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার বিকাশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে আনা সম্ভব হবে।

    সর্বশেষ সংবাদ
    7:08 PM তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: আমিনুল হক 4:26 PM এশিয়ান গেমসের ক্যাম্প শুরু, ২ প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ 3:41 PM ওল্ড ট্র্যাফোর্ডে আজ ম্যানচেস্টারের শ্রেষ্ঠত্বের লড়াই 3:20 PM দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান 1:26 PM সাবালেঙ্কার ‘থ্রি-পিট’ স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রিবাকিনা 1:14 PM আলিস-রিশাদের ঘূর্ণি, সাইফের ব্যাটে ঝড় 12:34 PM নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক 12:15 PM আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী টি-২০ টুর্নামেন্ট আয়োজিত হবে 6:51 PM বিশ্বকাপ ফাইনাল নিয়ে মরক্কোর দাবিতে স্পেনের কড়া জবাব 4:35 PM দূরপাল্লার সাঁতারে ৪ পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা