• খেলা

    ৬ ফ্র‍্যাঞ্চাইজি, ৩ ফরম্যাট- নতুন রূপে ঘরোয়া ক্রিকেট

      প্রতিনিধি 28 September 2026 , 11:45:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামোতে তিন ফরম্যাটের টুর্নামেন্ট আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটের এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘ডোমেস্টিক ৩’ বা ডি-থ্রি।

    তিন ফরম্যাটের সবগুলো টুর্নামেন্টে অংশ নেবে অভিন্ন ছয়টি ফ্র্যাঞ্চাইজি- এইস ব্লুস্টারস, ফরচুন গ্রুপ, সিটিজেনস ব্যাংক, ওয়ালটন গ্রুপ, সেভেন সিংস সিমেন্ট ও একমি।

    রাজধানীর এক অভিজাত হোটেলে রোববার সন্ধ্যায় এই ‘ডি থ্রি’ কাঠামোর উদ্বোধন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

    এই অনুষ্ঠানে ছয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সামনের তিন বছরের চুক্তি করেছে বিসিবি। তবে ফ্র্যাঞ্চাইজি মডেলে টুর্নামেন্ট আয়োজন হলেও এর আর্থিক ও পরিচালন কাঠামোর বড় অংশই থাকবে বোর্ডের নিয়ন্ত্রণে।

    ডি থ্রি কাঠামোতে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য ব্যয়ের সীমা নির্ধারণ করে দেবে বিসিবি। ক্রিকেটারদের পারিশ্রমিকও ঠিক করবে বোর্ড। প্রতিটি দল ২৩ জন করে ক্রিকেটার দলে নিতে পারবে। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম।

    শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফদের পারিশ্রমিকও নির্ধারণ করবে বিসিবি। ফলে ফ্র্যাঞ্চাইজি মালিকানার কাঠামো থাকলেও টুর্নামেন্টটির আর্থিক ও পরিচালন ব্যবস্থায় বোর্ডের নিয়ন্ত্রণই থাকছে মূল জায়গায়।

    খরচ নিয়ন্ত্রণের এই কাঠামোর লক্ষ্য হলো ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যয় নির্দিষ্ট সীমার মধ্যে রাখা। একইসঙ্গে ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক সুবিধা বাড়ানো ও তাদের খেলার সুযোগও বাড়াতে চায় বিসিবি।

    তিন ফরম্যাটের ‘ডোমেস্টিক ৩’ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। সম্ভাব্য সূচিতে আগামী ১৫ ডিসেম্বর বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে শুধু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা। এছাড়া মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি পর্ব আয়োজনের পরিকল্পনা রয়েছে।

    এরপর জানুয়ারিতে মাঠে গড়াবে প্রথম শ্রেণির লিগ। আর তিন ফরম্যাটের কাঠামো পূর্ণ হবে আগামী বছরের মে মাসে অনুষ্ঠিত ৫০ ওভারের প্রতিযোগিতা দিয়ে।

    তিন ফরম্যাটের এই ডি থ্রি কাঠামোতে সব মিলিয়ে ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৯টি, ওয়ানডে ফরম্যাটে ১৬টি ও প্রথম শ্রেণির টুর্নামেন্টে হবে ৭টি দল।

    এই কাঠামোতে একেক দল তিন ফরম্যাট মিলিয়ে সর্বনিম্ন ১২টি থেকে সর্বোচ্চ ১৭টি ম্যাচ খেলার সুযোগ পাবে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:45 AM ৬ ফ্র‍্যাঞ্চাইজি, ৩ ফরম্যাট- নতুন রূপে ঘরোয়া ক্রিকেট • 11:22 AM পর্তুগালের জয়ের রাতে ১৮ বছর পর তিক্ত অভিজ্ঞতা রোনালদোর • 5:41 PM এশিয়ান গেমসে ১১ বছরের কুরিহারার স্বর্ণজয় • 5:22 PM মালয়েশিয়াকে নিয়ে সতর্ক বাংলাদেশ • 3:24 PM যুক্তরাষ্ট্রের হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাস • 11:55 AM ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে হবে : স্পিকার • 11:43 AM জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী • 11:25 AM হাসান-খালেদের অবদানে প্রথম বিভাগে ফিরল কেন্ট • 11:19 AM ৫ গোলের রোমাঞ্চে আবারও স্পেনের ইংলিশ বধ, কেইনের দুঃস্বপ্ন • 6:06 PM বড় শাস্তির শঙ্কায় ম্যানচেস্টার সিটি