
প্রতিনিধি 12 November 2026 , 11:32:30 প্রিন্ট সংস্করণ
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগের ম্যাচেই। আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। এই ম্যাচে দাপট দেখিয়ে জিতল তারা। তাতে চূড়ান্ত হয়ে গেল সেমিফাইনালের সূচি। ভারত, পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ও ভুটান।
১৪ নভেম্বর সাফের দুই সেমিফাইনাল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ভুটান। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পাকিস্তানকে হারালে বাংলাদেশ ২০০৫ সালের পর প্রথমবার সাফের ফাইনাল খেলবে। ১৭ নভেম্বর হবে শিরোপার লড়াই।
বাংলাদেশ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী এই গ্রুপের চ্যাম্পিয়ন ‘বি’ গ্রুপের রানার্সআপের সঙ্গে খেলবে। ‘বি’ গ্রুপের রানার্স আপ পাকিস্তান। এই ম্যাচটি রাত সাড়ে আটটায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ভুটানের সেমিফাইনাল নির্ভর করছিল বাংলাদেশের ওপর। বাংলাদেশ ২ গোলের ব্যবধানে জিতলেই তাদের সেমিফাইনালে খেলার সুযোগ ছিল। বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৪ গোলে হারানোয় এ গ্রুপের রানার্সআপ হয়েছে ভুটান।
প্রথমার্ধেই বাংলাদেশ দুই গোলে এগিয়ে যায়। সামিত সোম ও হামজা চৌধুরী গোল দুটি করেন। তারপর দ্বিতীয়ার্ধে ফারহান ফারহান আলী ওয়াহিদের আরেকটি গোল। অসাধারণ গোল করেছেন তিনি।
৫৫মিনিটে ফারহান বাঁ প্রান্ত থেকে বল নিয়ে লঙ্কান বক্সে প্রবেশ করেন। দুই ডিফেন্ডারকে কাটিয়ে মাঝখান দিয়ে তিনি বের হয়ে যান। এরপর আরো দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে তিনি আবার এগিয়ে যান। দারুণ দক্ষতায় কোনাকুনি শটে বল জালে জড়ান। ম্যাজিক্যাল গোলে পুরো স্টেডিয়াম মুগ্ধ হয়েছে। তারপর গোলরক্ষকের সাথে ওয়ান-অন-ওয়ান অবস্থায় রাকিব হোসেন পেরেরার মাথার উপর দিয়ে বল তুলে দিয়ে চতুর্থ গোলটি করেন।