...
  • খেলা

    ডিসেম্বরে নেপালে শুরু ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ

      প্রতিনিধি 7 November 2026 , 5:59:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    আগামী ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত হবে আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ। এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

    ৪ ডিসেম্বর স্বাগতিক নেপাল ও ইতালির ম্যাচ দিয়ে ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে প্লে-অফ রাউন্ড। একই সময়ে মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে নামিবিয়া ও উগান্ডা।

    প্রতিযোগিতায় বাকি চার দল হলো কানাডা, কুয়েত, জার্সি ও সংযুক্ত আরব আমিরাত। আটটি দল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে শেষ চারটি জায়গার জন্য লড়াইয়ে নামবে।

    ১০ দলের বিশ্বকাপ বাছাইপর্বে এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলবে। সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া আট দলের বাইরে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দল দুটি হিসেবে বাছাইপর্বে খেলবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

    এ ছাড়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ থেকে বাছাইপর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমান।

    ১০ দলের বৈশ্বিক বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দল খেলবে সুপার সিরিজে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 5:59 PM ডিসেম্বরে নেপালে শুরু ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ • 3:21 PM অবিশ্বাস্য প্রতিরোধে ডাবল সেঞ্চুরির পথে হৃদয় • 1:04 PM আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট • 12:36 PM আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী • 11:52 AM ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি • 11:06 AM জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা • 6:03 PM আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর • 4:51 PM ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ২য় আসর উদ্বোধন প্রধানমন্ত্রীর • 3:55 PM ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী • 11:43 AM আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.