...
  • খেলা

    বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বরণে রাস্তায় ১৮ লাখ মানুষ

      প্রতিনিধি 21 July 2026 , 12:02:52 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। দেশে ফিরে সোমবার বীরের সংবর্ধনা পেয়েছেন লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। রাজধানী মাদ্রিদের রাস্তায় নেমে চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানিয়েছেন প্রায় ১৮ লাখ সমর্থক।


    যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে দলের জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস।


    দেশে ফিরেই খেলোয়াড় ও কোচিং স্টাফ প্রথমে রাজপরিবারের সদস্যদের সঙ্গে এবং পরে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘সুন্দর ফুটবল, অদম্য প্রচেষ্টা এবং এই অবিস্মরণীয় জয়ের জন্য কোচ ও খেলোয়াড়দের অশেষ ধন্যবাদ। আপনাদের খেলা দেখে আমরা সত্যিই ভীষণ আনন্দিত।’


    এরপর একটি ছাদখোলা বাসে করে পুরো দল মাদ্রিদ শহরে রাজকীয় শোভাযাত্রায় অংশ নেয়। বাসে লেখা ছিল ‘একসাথে জ্বলে ওঠে তারকারা’। খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো হয়েছিল সেই বাসটি। বিশ্বকাপ ট্রফি হাতে এবং ‘সোমোস ক্যাম্পিওনেস’ (আমরাই বিজয়ী) লেখা টি-শার্ট পরে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন খেলোয়াড়রা।

    বিজ্ঞাপন


    শোভাযাত্রা শুরুর আগে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘এমন একটি দুর্দান্ত দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমরা আত্মহারা, আনন্দিত।’


    প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেস থেকে শুরু করে ঐতিহাসিক সিবেলেস স্কয়ার পর্যন্ত চলে এই সংবর্ধনা যাত্রা। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, মূল সংবর্ধনা স্থানেই অন্তত ১ লাখ ২০ হাজার মানুষ হাজির ছিলেন।
    মঞ্চে আসার আগে একে একে প্রতিটি খেলোয়াড়কে পরিচয় করিয়ে দেওয়া হয়। নিজের ২৫তম জন্মদিনে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে মঞ্চে প্রবেশ করেন অ্যালেক্স বায়েনা। খেলোয়াড়রা কোচ দে লা ফুয়েন্তেকে কাঁধে তুলে উদযাপন করেন।


    স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াসকে একপর্যায়ে ডিজের ভূমিকায় দেখা যায়। এরপর আইতানা, আনা মেনা এবং লোলা ইন্দিগোর মতো বিখ্যাত গায়িকারা পারফর্ম করে খেলোয়াড় ও দর্শকদের মাতিয়ে রাখেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয় পুরো দলের ট্রফি উঁচিয়ে ধরার মধ্য দিয়ে।


    বিশ্বকাপ জয় উদযাপনে শুধু মাদ্রিদই নয়, রোববার রাত থেকেই দেশজুড়ে উৎসব শুরু হয়। রাজধানীর পুয়ের্তা দেল সোলসহ বিভিন্ন চত্বরে হাজারো মানুষ স্পেনের পতাকা হাতে গান, নাচ ও আতশবাজিতে উদযাপন করেন। অনেকেই সোমবার ভোর পর্যন্ত রাস্তায় ছিলেন।


    ২০২৩ সালে নারী বিশ্বকাপ এবং ২০২৬ সালে পুরুষ বিশ্বকাপ জেতার মাধ্যমে ইতিহাস গড়েছে স্পেন। প্রথম দেশ হিসেবে একই সময়ে নারী ও পুরুষ- দুই বিশ্বকাপেরই বর্তমান চ্যাম্পিয়ন তারা।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.