...
  • শিরোনাম

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো

      প্রতিনিধি 23 July 2026 , 11:51:25 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ইতিহাস গড়া অধ্যায়ের সমাপ্তি ঘটতে পারে আগামী সেপ্টেম্বরে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উয়েফা নেশনস লিগে আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

    প্রতিবেদন অনুযায়ী, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিই হতে পারে পর্তুগালের হয়ে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। দীর্ঘদিন ধরেই তার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে ওয়েলস ম্যাচের পর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন তিনি।

    রোনালদোর সম্ভাব্য বিদায়ের সময়টি পর্তুগাল জাতীয় দলের নতুন অধ্যায়েরও সূচনা হতে যাচ্ছে। সম্প্রতি চার বছরের চুক্তিতে দলের দায়িত্ব নিয়েছেন নতুন প্রধান কোচ হোর্হে জেসুস। দায়িত্ব নিয়েই তিনি জানিয়েছেন, নতুন কোচ হিসেবে দলে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটবেন না।

    বিজ্ঞাপন

    দেশটির টেলিভিশন চ্যানেল ক্যানাল ১১-কে দেয়া এক সাক্ষাৎকারে জেসুস বলেন, অনেকেই মনে করতে পারেন নতুন কোচ এসে দলে ব্যাপক পরিবর্তন আনবেন। কিন্তু বাস্তবে তা হবে না। তিনি বোকা নন এবং এত অল্প সময়ে অনেক নতুন খেলোয়াড়কে দলে নেয়ার সুযোগও নেই বলে মন্তব্য করেন এই অভিজ্ঞ কোচ।

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে পর্তুগালের হয়ে রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে অসাধারণ সব অর্জনের মধ্য দিয়ে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৩৩টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে গোল করেছেন ১৪৬টি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার দখলে।

    শুধু ব্যক্তিগত রেকর্ড নয়, পর্তুগালকে বড় শিরোপাও এনে দিয়েছেন রোনালদো। তার নেতৃত্বেই ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জেতে পর্তুগাল। এরপর ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও জেতে দলটি।

    বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৭৬ গোল করেছেন তিনি। অবসরের আগে এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করাই তার অন্যতম বড় লক্ষ্য। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালে ক্লাব ক্যারিয়ারেই পুরো মনোযোগ দেবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    সূত্র: গোলডটকম

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.