• খেলা

    ইন্দোনেশিয়ার বিপক্ষে মোরসালিন বেঞ্চে, শুরুর একাদশে ইমন

      প্রতিনিধি 1 October 2026 , 6:19:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ফিফা আসিয়ান কাপে প্রথম দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে আজ স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে থমাস ডুলির দল।জাকার্তার গেলোরা বুং কার্লো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। সরাসরি দেখাবে চ্যানেল টি-স্পোর্টস।

    প্রতিযোগিতায় মালয়েশিয়ার সঙ্গে ৩-০ এবং সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সবশেষ ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন এনেছেন কোচ থমাস ডুলি। শেখ মোরসালিনের পরিবর্তে মাঠে নামছেন শাহরিয়ার ইমন।

    ইমনের বাঁয়ে শুকি ইতোফুসা ও ডানে থাকবেন রাকিব হোসেন। মাঝমাঠে হামজা চৌধুরী ও সমিত সোমের সঙ্গে থাকবেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

    বাংলাদেশের রক্ষণ সামলাবেন সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ। গোলবারের নিচে প্রথম দুই ম্যাচের মতোই থাকছেন মেহেদী হাসান শ্রাবণ।

    বাংলাদেশ একাদশ:

    মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার); সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ; হামজা চৌধুরী, সমিত সোম ও জামাল ভূঁইয়া (অধিনায়ক); শুকি ইতোফুসা, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:19 PM ইন্দোনেশিয়ার বিপক্ষে মোরসালিন বেঞ্চে, শুরুর একাদশে ইমন • 4:29 PM বাংলাদেশ ফুটবলের ‘পোস্টার বয়’ হামজা চৌধুরীর ২৯তম জন্মদিন • 3:59 PM ‘প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দিতে চাই’: প্রতিমন্ত্রী আমিনুল হক • 3:16 PM ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো • 1:51 PM সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি • 1:01 PM ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর • 11:56 AM বলিভিয়াকে ৪ গোলে উড়িয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু • 11:37 AM বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান • 11:32 AM ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান • 6:54 PM জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক