• খেলা

    ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের

      প্রতিনিধি 10 October 2026 , 4:02:13 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

    ওয়ানডে ফরম্যাটের আসন্ন এই ত্রিদেশীয় সিরিজে চমক হিসেবে রয়েছেন আলিস আল ইসলাম। এ ছাড়া চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ত্রিদেশীয় সিরিজেও নেই পেসার নাহিদ রানা।

    আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৯ অক্টোবর জিম্বাবুয়ের প্রতিপক্ষ আফগানিস্তানের ম্যাচ। এরপর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ ২১ অক্টোবর। ফাইনাল হবে ২৩ অক্টোবর।

    একনজরে বাংলাদেশের স্কোয়াড:

    লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:02 PM ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের • 3:16 PM বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী • 1:43 PM আম্পায়ারের ভুল সিদ্ধান্তে উইকেট পেল না বাংলাদেশ • 12:40 PM ‘মেসি ভয়ংকর মিথ্যাবাদী’, কেন এমন বললেন আর্জেন্টিনার সাবেক কোচ • 11:58 AM বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা • 11:24 AM নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর • 5:54 PM যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে কখন • 4:29 PM স্কুলে ৪র্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক • 4:02 PM জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান • 2:45 PM কাল বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, পরিসংখ্যানে কে এগিয়ে