• খেলা

    আর্জেন্টিনার জয়ের পর বিশ্বকাপে বিরল ঘটনা

      প্রতিনিধি 12 July 2026 , 6:27:49 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যে ঘটনা কখনও ঘটেনি, তার সাক্ষী হলো বিশ্বকাপ। এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করার পর এই বিরল রেকর্ড হয়েছে।

    বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসেএর আগেকখনওফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা চার দল একসঙ্গে সেমিফাইনালে ওঠেনি। মজার বিষয় হচ্ছে, এই চার দলের সবাই এর আগে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে। এরমধ্যে আর্জেন্টিনা আবার গতবারের চ্যাম্পিয়ন।

    বিজ্ঞাপন

    রোববার কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। আর শনিবার রাতেতৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। তবে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইংলিশরা। এই জয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড।

    এদিকে সেমিফাইনালের সূচি এরইমধ্যে চূড়ান্ত হয়েছে। প্রথম ম্যাচে আগামী বুধবার (১৫ জুলাই) রাত ১টায় মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন বৃহস্পতিবার (১৬ জুলাই) সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব