• খেলা

    ২০০ টাকায় মিলছে ফাইনালের টিকিট

      প্রতিনিধি 16 November 2026 , 11:25:00 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশের বিদায় নিশ্চিত হতেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে তৈরি হয়েছে দর্শকখরার শঙ্কা। গ্যালারিতে দর্শক টানতে ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য বড় অঙ্কে কমিয়ে এনেছে কর্তৃপক্ষ। আগামী মঙ্গলবারে হতে যাওয়া ভারত-পাকিস্তান ফাইনালের টিকিটের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

    অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিফাইয়ের ওয়েবসাইটে আজ দেখা যাচ্ছে মূল্যহ্রাসের এমন চিত্র। এর আগে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ১ হাজার টাকা। শনিবার পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলের হারে স্বাগতিকদের বিদায়ের পর সেই দাম একধাক্কায় চার ভাগের এক ভাগে নামিয়ে আনা হয়েছে।

    অথচ ২৪ ঘণ্টা আগেও জাতীয় স্টেডিয়ামের চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে ওঠার পর সমর্থকদের মাঝে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তার প্রমাণ মিলেছিল গতকালের গ্যালারিতে। প্রায় ২২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে সেদিন খেলা দেখতে হাজির হয়েছিলেন ২১ হাজার ৯৮৩ জন দর্শক।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:25 AM ২০০ টাকায় মিলছে ফাইনালের টিকিট • 1:15 PM এশিয়া কাপ রাইজিং স্টারসের জন্য বাংলাদেশ দলে জায়গা পেলেন যারা • 1:03 PM বাংলাদেশ চাপ নিয়ে খেলার কারণে ভুল করেছে: ক্রীড়া প্রতিমন্ত্রী • 11:17 AM রোনালদোর সম্মানে ৭ নম্বর জার্সিতে পরিবর্তন পর্তুগালের • 5:47 PM বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান • 4:28 PM বাংলাদেশ ম্যাচের একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা • 1:19 PM সাফের সেমিতে মুখোমুখি পাকিস্তান-বাংলাদেশ, পরিসংখ্যানে কারা এগিয়ে • 11:45 AM জোড়া গোলেই মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড • 11:26 AM ‘বাংলাদেশের মেসির’ বাজারদর ও রিলিজ ক্লাজ কত • 11:10 AM হার দিয়ে শুরু মেসিহীন আর্জেন্টিনার অধ্যায়