• খেলা

    ‘বাংলাদেশের মেসির’ বাজারদর ও রিলিজ ক্লাজ কত

      প্রতিনিধি 14 November 2026 , 11:26:06 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশের জার্সিতে দুর্দান্ত ছন্দে- ৩ ম্যাচে দিই গোল। ইংল্যান্ডের ফুটবলে নিজের জায়গা তৈরির লড়াইয়েঃ আছেন তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। বয়সভিত্তিক ফুটবল পেরিয়ে পেশাদার ক্যারিয়ারের শুরুটা হয়েছে ইংলিশ ক্লাব ফুলহামের সঙ্গে।

    এখন অভিজ্ঞতা অর্জনের জন্য খেলছেন বোরহ্যাম উডে। ইউরোপের ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখা এই তরুণের ক্লাবচুক্তি, সম্ভাব্য ট্রান্সফার মূল্য এবং বাজারদর নিয়ে আগ্রহও তাই বাড়ছে।

    তবে ফারহানকে দলে নিতে চাইলে অন্য কোনো ক্লাবকে কত টাকা খরচ করতে হবে, সেটির নির্দিষ্ট হিসেব এখনো জানা যায়নি। ফুলহামের সঙ্গে তাঁর চুক্তিতে কোনো রিলিজ ক্লজ বা বাই-আউট অঙ্ক প্রকাশ্যে আসেনি। ক্লাবই সেটা সামনে আনেনি।

    ফারহানের সঙ্গে ফুলহামের চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। ২০২৫ সালে প্রথম পেশাদার চুক্তিতে সই করেন তিনি। এরপর ২০২৬ সালের জুনে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ায় ইংলিশ ক্লাবটি। ফলে ধারে অন্য ক্লাবে খেললেও তাঁর মূল চুক্তি থাকছে ফুলহামের সঙ্গেই।

    ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, ফারহানের বর্তমান বাজারমূল্য ৫০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭০ লাখ টাকা। ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর তাঁর বাজারমূল্য হালনাগাদ করে এই অঙ্ক নির্ধারণ করা হয়েছে।

    ফারহানের ফুটবলের শুরুটা চেলসির একাডেমিতে। ২০১৯ সালে যোগ দেন ফুলহামের বয়সভিত্তিক দলে। অনূর্ধ্ব-১২ পর্যায় থেকে ধাপে ধাপে এগিয়েছেন ক্লাবটির একাডেমিতে। ২০২৫ সালে পান প্রথম পেশাদার চুক্তি।

    ২০২৫-২৬ মৌসুমে ফুলহামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে নজর কাড়েন ফারহান। প্রিমিয়ার লিগ-২ প্রতিযোগিতায় তাঁর গোল ৬টি, সঙ্গে ৯টি অ্যাসিস্ট।সেই মৌসুমে প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা হয়েছিল তাঁর। এর আগে ২০২৫ সালের নভেম্বরে জিতেছিলেন মাসসেরার পুরস্কার।

    ফুলহামের বয়সভিত্তিক অনূর্ধ্ব-২১ দলের বর্ষসেরাও হয়েছেন ফারহান।

    সিনিয়র ফুটবলে অভিজ্ঞতা অর্জনের জন্য ২০২৬ সালের আগস্টে তাঁকে ধারে পাঠায় ফুলহাম। নতুন ঠিকানা ন্যাশনাল লিগের দল বোরহ্যাম উড। ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত সেখানে থাকবেন তিনি। ক্লাবটির জার্সিতে তাঁর নম্বর ২০।

    বাংলাদেশের ফুটবলের জন্য ফারহানের পথচলাটা তাই আলাদা আগ্রহের। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা এই উইঙ্গার ২০২৬ সালে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। এরই মধ্যে ‘বাংলাদেশের মেসি’ বলতে শুরু করেছেন ভক্ত-সমর্থকেরা।

    এখন ফারহানের সামনে সিনিয়র ফুটবলে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ। ফুলহামের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। এর মধ্যে বোরহ্যাম উডে নিজের সামর্থ্য দেখাতে পারলে সামনে আরও বড় সুযোগের দরজা খুলতে পারে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:26 AM ‘বাংলাদেশের মেসির’ বাজারদর ও রিলিজ ক্লাজ কত • 11:10 AM হার দিয়ে শুরু মেসিহীন আর্জেন্টিনার অধ্যায় • 6:58 PM বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী • 4:40 PM সেমি-ফাইনাল থেকেই বিদায় বাংলাদেশের • 3:33 PM এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী • 12:50 PM মেসি-ইয়ামাল নয়, নিজের নামে বড় হোক ফারহান: জামাল • 11:53 AM বিশ্বকাপ শুরুর আট দিন আগে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র • 11:32 AM সাফে বাংলাদেশের সেমিফাইনাল কবে, প্রতিপক্ষ কে? • 7:12 PM আইপিএল নিলামে দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার • 5:55 PM শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে বড় চমক