...
  • খেলা

    বাড়তে পারে ভারত-পাকিস্তান লড়াই, আলোচনায় নতুন আসর

      প্রতিনিধি 7 September 2026 , 11:18:15 প্রিন্ট সংস্করণ

    ভারত-পাকিস্তান ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
    ভারত-পাকিস্তান ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি কিংবা এশিয়া কাপের বাইরেও দেখা যেতে পারে ভারত-পাকিস্তান লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে নিয়ে ত্রিদেশীয় অথবা চার দলের সিরিজ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সূত্রের বরাতে এমন খবর দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ। তবে বিষয়টি এখনো সম্ভাবনার পর্যায়ে রয়েছে।

    সংবাদমাধ্যমটির ৫ সেপ্টেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ভারতকে নিয়ে এমন আসর আয়োজনের প্রস্তাব দীর্ঘদিন ধরেই দিয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি নিয়ে আসন্ন আলোচনার আগে সেই ভাবনা আবার সামনে এসেছে। সম্ভাব্য কাঠামোয় ভারত ও পাকিস্তানের সঙ্গে আরও এক বা দুটি দল অংশ নিতে পারে।

    বিজ্ঞাপন

    আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে ভবিষ্যৎ সফরসূচি নিয়ে কর্মশালা হওয়ার কথা রয়েছে। ক্রিকবাজ জানিয়েছে, সেখানে ২০২৭ থেকে ২০৩১ সালের আন্তর্জাতিক সূচি নিয়ে আলোচনা হবে। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের পাশাপাশি শীর্ষ আট সহযোগী দেশের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

    বহুজাতিক সিরিজের প্রতি আগ্রহ বাড়ার পেছনে আর্থিক বিষয়টি বড় ভূমিকা রাখছে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বোর্ডগুলোর মধ্যে এমন ধারণা জোরালো হচ্ছে যে দ্বিপক্ষীয় সিরিজের আকর্ষণ ও লাভজনকতা কমছে। একাধিক দলকে নিয়ে আয়োজন তুলনামূলক বেশি আয় এনে দিতে পারে।

    এআরওয়াই জানিয়েছে, প্রস্তাব এগোলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়াকে বিবেচনা করা হতে পারে। তবে দুই দেশের সরকারের ছাড়পত্র প্রয়োজন হবে। এখনই কোনো ভেন্যু বা ম্যাচের সূচি নিশ্চিত করার মতো তথ্য নেই।

    ভারত ও পাকিস্তান সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০১২–১৩ মৌসুমে। গত মে মাসে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ও দ্বিপক্ষীয় খেলাধুলার ওপর আগের অবস্থান বহাল রাখে। তবে আন্তর্জাতিক ও বহুজাতিক আসরে অংশগ্রহণের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর রীতি অনুসরণের কথা জানায় তারা। তাই এই অবস্থানকে নতুন কোনো সিরিজের অনুমোদন হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:18 AM বাড়তে পারে ভারত-পাকিস্তান লড়াই, আলোচনায় নতুন আসর 5:17 PM বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী 3:26 PM পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী 12:12 PM দুই পেনাল্টির ম্যাচে জয় পেল না মেসির মায়ামি 11:43 AM প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ-ফি বৃদ্ধি 11:22 AM এমএলএসে নতুন ইতিহাস বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের 4:34 PM আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান 4:23 PM প্রধানমন্ত্রীকে নিয়ে শ্রীলেখার কটাক্ষ, ১৬ মামলায় আদালতের নির্দেশ 3:33 PM গাঁজার গন্ধে ইউএস ওপেনের ম্যাচ থামালেন সাবালেঙ্কা 11:44 AM মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তে আগুয়েরোর নাম
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.