• খেলা

    ক্রীড়াবিদদের সুরক্ষায় এনএসসি ও ল্যাবএইড চুক্তি

      প্রতিনিধি 22 November 2026 , 4:07:39 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    দেশের ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ও ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকের আওতায় ক্রীড়া কার্ডধারী ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধায় ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং ল্যাবএইড টেলিমেডিসিন সেবা গ্রহণের সুযোগ পাবেন।

    আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ল্যাবএইড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ক্রীড়া উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খেলাধুলাকে শুধু বিনোদন বা অবসর কাটানোর মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে একটি সম্মানজনক পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। ক্রীড়াবিদদের আর্থসামাজিক উন্নয়নে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা/ভাতা প্রদানের কার্যক্রমও শুরু করা হয়েছে। এটি ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের সম্মান, স্বীকৃতি ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।
    তিনি বলেন, সরকার এমন একটি ক্রীড়াব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে ক্রীড়াবিদরা প্রশিক্ষণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা এবং অবসর-পরবর্তী জীবনেও রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা পাবেন।

    ক্রীড়াবিদদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে ক্রীড়া কার্ডের মাধ্যমে আরও বিভিন্ন কল্যাণমূলক সুবিধা সংযুক্ত করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সমন্বিত ক্রীড়াবিদ কল্যাণব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

    ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ক্ষেত্রে প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষা, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা এবং ভর্তি রোগী ও কেমো ডে কেয়ার বেড চার্জে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া লাইফ প্লাস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ক্রীড়া কার্ডধারীরা টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, হোম স্যাম্পল কালেকশন, অ্যাম্বুলেন্স বুকিং সহায়তা এবং ওষুধ বাসায় পৌঁছে দেওয়ার মতো সেবা নির্ধারিত ছাড়ে গ্রহণ করতে পারবেন।

    আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ল্যাবএইড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:07 PM ক্রীড়াবিদদের সুরক্ষায় এনএসসি ও ল্যাবএইড চুক্তি • 3:25 PM এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান লড়াই • 1:53 PM জানুয়ারি থেকে ভাতা পাবেন ২০০ সাবেক খেলোয়াড়: ক্রীড়া প্রতিমন্ত্রী • 12:00 PM স্কুলের জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন কুঁড়ির ১০ ইভেন্ট: আমিনুল হক • 11:40 AM শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ • 6:07 PM জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর • 2:35 PM ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার • 1:49 PM এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ • 1:24 PM এশিয়া কাপে বিকেলে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি বাংলাদেশ ‘এ’ • 11:52 AM ৯৮৬তম গোল করেও হতাশ রোনালদো, আল আহলির কাছে হার আল নাসরের