• খেলা

    এটিই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয়: শান্ত

      প্রতিনিধি 16 August 2026 , 1:40:14 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে প্রথম ম্যাচেই ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা দলকে সাড়ে তিন দিনেই গুঁড়িয়ে দিল নাজমুল হোসেন শান্তর দল। তার মতে, এটিই বাংলাদেশের ইতিহসের সবচেয়ে বড় জয়।

    ডারউইনের মারারা স্টেডিয়ামে রোববার ম্যাচের চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া মাত্র ৫৭ রানের লক্ষ্য ১৪.২ ওভারে ছুঁয়ে ফেলেছেন সাদমান ইসলাম, মুমিনুল হকরা।

    এর আগে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেন হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। ম্যাচের সাড়ে তিন দিনে সব মিলিয়ে খেলা হওয়া ১১ সেশনের প্রতিটিই জিতেছে বাংলাদেশ।

    অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন দাপুটে জয়ের পর শান্ত তাই সরাসরিই বললেন, নিজেদের ইতিহাসে এটিই সবচেয়ে বড় সাফল্য।

    “অবশ্যই! আমার মতে এটি যে কোনো ফরম্যাটেই এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়। আমরা বিশ্বাস করি, সামনের দিনগুলোতে আমরা আরও স্পেশাল কিছু করব।”

    “খুবই আনন্দিত। আমার দল ও নিজের ওপর আমি খুবই গর্বিত। আমরা যা করেছি, গর্ব করার মতোই ব্যাপার। আমরা কঠোর পরিশ্রম করেছি এবং শেষ পর্যন্ত জিততে পেরে অনেক খুশি।”

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:33 PM মেসির চাওয়াতেই আর্জেন্টিনার অধিনায়ক রোমেরো • 6:19 PM ইন্দোনেশিয়ার বিপক্ষে মোরসালিন বেঞ্চে, শুরুর একাদশে ইমন • 4:29 PM বাংলাদেশ ফুটবলের ‘পোস্টার বয়’ হামজা চৌধুরীর ২৯তম জন্মদিন • 3:59 PM ‘প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দিতে চাই’: প্রতিমন্ত্রী আমিনুল হক • 3:16 PM ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো • 1:51 PM সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি • 1:01 PM ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর • 11:56 AM বলিভিয়াকে ৪ গোলে উড়িয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু • 11:37 AM বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান • 11:32 AM ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান