• খেলা

    বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

      প্রতিনিধি 1 October 2026 , 11:37:46 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    এশিয়ান গেমসে আবারও হতাশ করলো বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। ৯ বল বাকি থাকতে পাকিস্তান জয় নিশ্চিত করে।

    শনিবার ব্রোঞ্জ পদকের জন্য মাঠে নামবে লিটন দাসের দল।তাওহিদ হৃদয়ের লড়াকু ইনিংস শেষ পর্যন্ত সান্ত্বনা হয়েই থেকেছে।

    গত তিনদিনের বৃষ্টির কারন করোগি স্পোর্টস পার্কের আউটফিল্ড ভেজা থাকায় সেয়া একঘন্টা দেরীতে ম্যাচ শুরু হয়। ওভার কমিয়ে ১৩ ওভার নির্ধারিত হয়।

    টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সাহিবজাদা ফারহান।

    তাওহিদ হৃদয়ের ২৫ বলে ৪২ রানের সুবাদে বাংলাদেশ ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে। হৃদয়ের ইনিংসে ছিল ৪টি ওভার বাউন্ডারি ও ২টি বাউন্ডারি।

    এছাড়া সাইফ হাসান ১৭ বলে ১৯ এবং মোসাদ্দেক হোসেন ১৬ বলে করেছেন ১১ রান।

    পাওয়ার প্লেতে বাংলাদেশ ৩ উইকেটে ২৩ রান সংগ্রহ করেছিল। ৭.৪ ওভারে ৫০ ও ১০০ রান আাসে ১১.৬ ওভারে।

    পাকিস্তানের বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম ২৩ রানে নিয়েছেন ৩ উইকেট।১৫টি ওয়াইডসহ অতিরিক্ত রান হয়েছে ১৫।

    ১১২ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান ১১.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়।

    আব্দুল সামাদ ১৫ বলে ৫টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ৩০ রানে অপরাজিত ছিলেন। হাসান নাওয়াজ করেছেন ২২ বলে ২৭ রান। এই জুটি ২৪ বলে ৫০ রান করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।

    এবারের গেমসে ক্রিকেটে বাংলাদেশ দলের স্বর্ন পদকের স্বপ্ন ছিল। যে কারনে পূর্ণশক্তির দল নিয়ে এসেও ফাইনালে খেলা হলোনা বাংলাদেশের।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:58 PM বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী • 4:40 PM সেমি-ফাইনাল থেকেই বিদায় বাংলাদেশের • 3:33 PM এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী • 12:50 PM মেসি-ইয়ামাল নয়, নিজের নামে বড় হোক ফারহান: জামাল • 11:53 AM বিশ্বকাপ শুরুর আট দিন আগে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র • 11:32 AM সাফে বাংলাদেশের সেমিফাইনাল কবে, প্রতিপক্ষ কে? • 7:12 PM আইপিএল নিলামে দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার • 5:55 PM শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে বড় চমক • 3:14 PM জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী • 1:50 PM শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী