...
  • খেলা

    সতীর্থদের কেন ‘সব কিছু ভুলে যাওয়ার’ তাগিদ দিয়েছিলেন মেসি

      প্রতিনিধি 21 July 2026 , 3:14:50 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলের হারের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশ্যে লিওনেল মেসির দেওয়া একটি অনুপ্রেরণামূলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


    ভিডিওতে দেখা যায়, অধিনায়ক হিসেবে মেসি দলের সবাইকে উদ্দেশ্য করে বলছেন, ‘চলো ছেলেরা, সবাই শান্ত থাকো। মূল বিষয় হলো আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে।’ এই পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল, যে কোনো বড় ম্যাচের আগের সাধারণ ড্রেসিংরুম কথাবার্তার মতোই ছিল।

    বিজ্ঞাপন


    তবে এর পরের যে কথাগুলো মেসি বলেছেন, সেটাই সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। মেসি বলেন, ‘সব কিছু ভুলে যাও। শুধু খেলো। আমাদের কাজ শুধু খেলা, এটাই মাথায় রাখো সবাই।’ তাঁর এই কথাটি সবার নজর কেড়েছে এবং তারা আসলে কী ভুলে যাওয়ার কথা বলছিলেন, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।


    ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক ঠিক কোন বিষয়টির দিকে ইঙ্গিত করেছিলেন তা স্পষ্ট না হলেও, ফাইনালের আগের দিনগুলোতে আলবিসেলেস্তেরা স্প্যানিশদের কড়া সমালোচনার মুখে পড়েছিল। স্প্যানিশরা অভিযোগ তুলছিল যে রেফারিরা নাকি আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে।


    এমনকি ম্যাচের আগে স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে সরাসরি বলেছিলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে গত কয়েকটি ম্যাচে আমরা এমন কিছু জিনিস দেখেছি যা আমাদের খুব অবাক করেছে, অনেক ফাউল বা ঘটনা এমনিতেই ছেড়ে দেওয়া হয়েছে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.