• খেলা

    মেসিকে ছাড়া নতুন পরিকল্পনায় আর্জেন্টিনা

      প্রতিনিধি 29 September 2026 , 11:53:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    দুই দিনের ছুটি কাটিয়ে সোমবার (২৮ অক্টোবর) আর্জেন্টিনা জাতীয় দল আবারও অনুশীলনে ফিরেছে। আগামী বুধবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দলের প্রস্তুতি শুরু হয়েছে নতুন উদ্যমে।

    শনিবার ও রোববার খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। সোমবার বিকেলে সবাই আবার একত্রিত হয়ে অনুশীলনে যোগ দেন। দিনের শুরুতেই মাঠে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার সঙ্গে কথা বলেন স্কালোনি।

    অনুশীলনের শুরুতে দল দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছোট একটি ম্যাচও খেলে ফেলেন। এই দলে লিওনেল মেসি, রড্রিগো ডি পল, নিকোলাস ওতামেন্দির পাশাপাশি এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো, হুলিয়ান আলভারেজ ও এজেকিয়েল পালাসিওস ছিলেন।

    অন্যদিকে, চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা নিকোলাস তাগলিয়াফিকো ও থিয়াগো আলমাদা জিমে সময় কাটান। তারা স্টেশনারি বাইকে অনুশীলন করেন।

    জাতীয় দলের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে শুধু তোমাস পালাসিওস ও লিওনেল ফ্লোরেস ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন। পালাসিওস জাতীয় দলের সঙ্গে অনুশীলন করলেও পরে এস্তুদিয়ান্তেসের হয়ে আন্তর্জাতিক সুপার কাপে খেলতে তাকে ছেড়ে দেয়া হয়েছিল। ম্যাচটিতে রোসারিও সেন্ট্রাল জয় পায়। একইভাবে বোকা জুনিয়র্সের হয়ে কোপা আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার ম্যাচে রেসিংয়ের বিপক্ষে খেলেন ফ্লোরেস। দুজনই সোমবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন।

    বলিভিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশে বড় পরিবর্তন
    বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য এখনো আনুষ্ঠানিকভাবে একাদশ ঘোষণা করেননি স্কালোনি। তবে সম্ভাব্য একাদশ নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন তিনি। বলিভিয়া ম্যাচের একাদশ কেমন হতে পারে সেটি জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও।

    সম্ভাব্য একাদশ
    গোলরক্ষক:
    এমিলিয়ানো মার্তিনেজ
    রক্ষণভাগ: আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা
    মিডফিল্ড: এজেকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার
    আক্রমণাত্মক মিডফিল্ড/উইং: ভ্যালেন্তিন বারকো, নিকোলাস পাস
    আক্রমণভাগ: হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ

    সবচেয়ে আলোচিত বিষয় হলো, লিওনেল মেসি না থাকায় এবার আক্রমণভাগে লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করছেন স্কালোনি। মেসি দলে থাকলে এই দুই স্ট্রাইকারকে একই সময়ে মাঠে খুব একটা দেখা যায়নি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:53 AM মেসিকে ছাড়া নতুন পরিকল্পনায় আর্জেন্টিনা • 11:24 AM ওলিসের দুর্দান্ত গোলে জিতল ফ্রান্স • 11:16 AM না খেলেই সেমি-ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান • 6:36 PM সিঙ্গাপুরের কাছে হেরে ছিটকে গেল বাংলাদেশ • 4:34 PM থাইল্যান্ডে ২ দিন ধরে বিমানবন্দরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল • 3:28 PM ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও • 3:03 PM আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল • 1:02 PM সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ফিরলেন জামাল, নেই সোহেল • 12:14 PM ‘অসম্ভব’ কোণ থেকে মেসির অবিশ্বাস্য ফ্রি কিক • 11:45 AM ৬ ফ্র‍্যাঞ্চাইজি, ৩ ফরম্যাট- নতুন রূপে ঘরোয়া ক্রিকেট