• খেলা

    হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ

      প্রতিনিধি 17 October 2026 , 5:09:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা জেলার কোচ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকালে ঢাকায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

    মোসাদ্দেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। এক শোকবার্তায় তার মৃত্যুতে শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

    তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন মোসাদ্দেক। ২০১১ সালে বিসিবিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর থেকে বয়সভিত্তিক ক্রিকেটে কোচ হিসেবে নিরলস কাজ করে গেছে। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের বিভাগীয় কোচিং প্যানেলে দায়িত্ব পালনের পাশাপাশি যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) বিভিন্ন দলের সঙ্গেও যুক্ত ছিলেন এই কোচ।

    ঢাকা জেলা কোচের দায়িত্ব নেওয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবে কাজ করেছেন মোসাদ্দেক। সবশেষ রবি বোলার হান্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুতে একজন অভিজ্ঞ কোচকে হারাল দেশের ক্রিকেট।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 5:09 PM হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ • 3:40 PM শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ভানিজা • 1:58 PM হরমুজে ভাসছে শত শত আইফোন ও সুগন্ধি • 12:45 PM ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে • 12:26 PM ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী • 11:39 AM ইসলামবিদ্বেষী স্লোগানে ফিফার শাস্তি, ক্রীড়া আদালতে যাচ্ছে স্পেন • 11:17 AM মেসিবিহীন আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু নভেম্বরে • 6:23 PM খালেদা জিয়া হ্যান্ডবলে ফাইনালে চোখ বাংলাদেশের • 5:29 PM ক্রিকেটারদের লাগেজ চুরি, পরে উদ্ধার • 5:11 PM বিসিবির প্রথম ট্রান্সপোর্ট পার্টনার ‘গাড়িবুক’