• খেলা

    শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা

      প্রতিনিধি 8 July 2026 , 5:08:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ১৬ শেষ হতেই শিরোপা জয়ের নতুন সমীকরণ সামনে এসেছে। মাঠের পারফরম্যান্স ও পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতে বিশ্বকাপ জয়ের দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে আছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। ‘গাতো মেস্ত্রে’ নামক একটি বিশ্লেষণী দলের গাণিতিক মডেলে এই চিত্র উঠে এসেছে।

    অর্থনীতিবিদ ব্রুনো ইমাইযুমির নেতৃত্বে গাণিতিক এই মডেলটি তৈরিতে চারটি প্রধান উপাদান ব্যবহার করা হয়েছে- প্রতিটি দলের ‘এক্সজি’ বা গোল করার প্রত্যাশিত সম্ভাবনা, ফিফা র‍্যাংকিং, খেলোয়াড়দের বাজারমূল্য এবং বিশ্বকাপের অতীত ইতিহাস। এই মডেলে শিরোপা জয়ের সম্ভাবনায় সবার উপরে থাকা ফ্রান্সের সম্ভাবনা ২৪ দশমিক ৪ শতাংশ।

    এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন, যাদের সম্ভাবনা ২৩ দশমিক ২ শতাংশ। আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৮ দশমিক ৭ শতাংশ সম্ভাবনা নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। এই তিন দলের পর কিছুটা পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। টমাস টুখেলের দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১০ দশমিক ৭ শতাংশ। বিশ্লেষণ অনুযায়ী, সেমিফাইনালে ওঠার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে এই চার দলেরই। তালিকায় থাকা অন্য দলগুলোর মধ্যে বেলজিয়াম (৭.৪%), নরওয়ে (৫.৩%), সুইজারল্যান্ড (৫.৩%) এবং মরক্কোর (৫%) সম্ভাবনা তুলনামূলক কম।

    বিজ্ঞাপন

    গাতো মেস্ত্রে দলের বিশ্লেষণে আরও বলা হয়েছে, রাউন্ড অব ১৬-এ যুক্তরাষ্ট্রের বিপক্ষে বেলজিয়ামের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয়ের পর থেকে দলগুলোর শক্তির ভারসাম্য ও পরিসংখ্যানগত মানদণ্ডে ব্যাপক পরিবর্তন এসেছে। মূলত বেলজিয়ামের এই জয়ের পরই সমীকরণ বদলে গিয়ে ফ্রান্সকে এক নম্বরে নিয়ে এসেছে।

    তবে পরিসংখ্যান যাই বলুক, ব্রুনো ইমাইযুমি মনে করিয়ে দিয়েছেন যে এটি কোনো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। তিনি বলেন, ‘এটি মূলত কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো শুরু হওয়ার ঠিক আগের একটি গাণিতিক পরিসংখ্যান। বর্তমান মডেলের ওপর ভিত্তি করে প্রতিটি দলের পরবর্তী পর্বে যাওয়ার আনুমানিক সম্ভাবনা এখানে উঠে এসেছে। এটি কোনো নিশ্চিত বিষয় বা আমাদের দেওয়া স্থির কোনো ভবিষ্যদ্বাণী নয়, বরং এটি একটি গাণিতিক সম্ভাবনা যা ম্যাচের ফলাফলের সাথে সাথে বদলে যায়।’

    গাতো মেস্ত্রে দলের এই বিশ্লেষণে সাংবাদিক আর্থার স্যান্ডেস, দাভি বারোস, ফেলিপে তাভারেস, গুইলহার্মে ম্যানিয়াউডেট, গুস্তাভো ফিগুয়েইরেদো, লিয়ান্দ্রো সিলভা, লরাইন ভিয়েরা, রবার্তো মালেসন, রদ্রিগো ব্রেভেস ও ভালমির স্তোর্তির পাশাপাশি ডেটা সায়েন্টিস্ট ব্রুনো বেনিসিও, ভিতর পাতালানো এবং প্রোগ্রামার গুস্তাভো মাসেদো কাজ করেছেন।

    উল্লেখ্য যে, আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। রোমাঞ্চকর লড়াইগুলোই ঠিক করে দেবে শেষ পর্যন্ত কোন দল ইতিহাসের পাতায় নাম লেখাবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:05 PM মুক্তি পাচ্ছে নাজিফা তুষির ‘অ্যানি’ 12:17 PM প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ 11:47 AM বিশ্বকাপের ট্রফি বিক্রি করতে বাধ্য হলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা 11:28 AM তোপের মুখে বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল ফিফার 6:36 PM ইতালির দায়িত্বে ফিরেই ক্ষমা চাইলেন মানচিনি 5:01 PM প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী 4:34 PM ফিফার বিরুদ্ধে বিশ্বকাপ ইস্যুতে উয়েফার জরুরি বৈঠক 3:43 PM বিশ্বকাপজয়ী রুল্লিকে দলে টানতে চায় ম্যানচেস্টার সিটি 2:10 PM ক্রিকেটকে বিদায় বললেন রাহানে 1:16 PM মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক লিটন