
প্রতিনিধি 25 October 2026 , 6:47:14 প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ আশরাফুলের পরিবর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আশরাফুলকে বোর্ডের মধ্যে নতুন দায়িত্বে নিয়োজিত করা হবে।
২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল। এ সময় বাংলাদেশ দলের সঙ্গে তাঁর দায়িত্ব পালন ও প্রচেষ্টার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে বিসিবি।
মোহাম্মদ সালাহউদ্দিন বর্তমানে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। বোর্ড নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন।