
প্রতিনিধি 18 November 2026 , 4:29:58 প্রিন্ট সংস্করণ
অবশেষে বিশ্বরেকর্ডটাকে এককভাবেই নিজের করে নিলেন লিটন কুমার দাস। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচের চতুর্থ দিনে পরপর দুই বলে দুই ছক্কা মেরে আউট স্টাম্পিংয়ের শিকার হয়েছেন কাগিসো রাবাদা। তাকে স্টাম্পিং করে এই ইনিংসে ৮ ডিসমিসাল হলো লিটনের। আর তাতেই এক ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের বিশ্ব রেকর্ডটাকে এককভাবেই নিজের করে নিলেন টাইগার উইকেটরক্ষক লিটন কুমার দাস।
এর আগে রায়ান রিকেলটনকেও স্টাম্পিং করেন লিটন দাস। মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পিংয়ের শিকার হন রায়ান রিকেলটন। রাবাদার সঙ্গে তার ১১৭ রানের জুটিও ভেঙে যায়। তাকে স্টাম্পিং করেই এক ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিশালের রেকর্ডে যৌথভাবে শীর্ষে অবস্থান করছিলেন লিটন।
টেস্ট ইতিহাসে এক ইনিংসে ৭ ডিসমিশালের ঘটনা এতদিন ছিল পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ ও ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস এবং জশুয়া দা সিলভার।