• খেলা

    অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

      প্রতিনিধি 1 November 2026 , 4:53:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    অস্ট্রেলিয়াকে হারিয়ে হংকং সিক্সেসের শিরোপা জিতেছে আফগানিস্তান। আগে ব্যাট করে অস্ট্রেলিয়ার করা ১১৫ রান ৫.১ ওভারেই পেরিয়ে যায় আফগানরা। ৪ উইকেটের এই জয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে আফগানিস্তান।

    অস্ট্রেলিয়ার হয়ে ম্যাক্স ব্রায়ান্ট ১৪ বলে ৪৪ রান করেন। নিক হবসন ৮ বলে ২৩ এবং অ্যালেক্স রস ১০ বলে অপরাজিত ২৯ রান করেন। আফগানিস্তানের হয়ে একটি করে উইকেট নেন করিম জানাত ও নাঙ্গেয়ালিয়া খারোটে।

    জবাবে আফগানিস্তানের শুরুটা ভালো হয়নি। ৫ বলে ১৩ রান করে করিম জানাত এবং ৬ বলে ১৭ রান করে অধিনায়ক গুলবাদিন নাইব ফেরেন। তবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইমরান মীর ও ফরমানউল্লাহ। ইমরান ১৪ বলে অপরাজিত ৫৩ এবং ফরমানউল্লাহ ৭ বলে অপরাজিত ২৬ রান করেন।

    চ্যাম্পিয়ন হওয়ার পথে দক্ষিণ আফ্রিকা, ওমান, স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানিস্তান। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে অস্ট্রেলিয়া, তৃতীয় স্কটল্যান্ড ও চতুর্থ সংযুক্ত আরব আমিরাত।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:53 PM অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ • 3:28 PM সাফের আগে রোনান সুলিভানকে নিয়ে দুসংবাদ • 2:51 PM ৩ স্বর্ণসহ ১০ পদক নিয়ে দেশে ফিরলেন আর্চাররা • 11:40 AM ক্রিকেটেও আসছে ব্যালন ডি’অর • 5:54 PM বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা • 4:15 PM মিরপুর টেস্টে চার দিনেই বাংলাদেশের বড় হার • 3:44 PM চাঁদা তুলে গ্রামবাসীর খেলার মাঠ ক্রয়, এবার পাশে দাঁড়ালেন ক্রীড়া প্রতিমন্ত্রী • 1:26 PM দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে বাংলাদেশের ৬ ছক্কা • 11:51 AM মাঠ ও খেলাধুলা নিয়ে বড় পরিকল্পনা আমিনুল হকের • 11:30 AM নাঈমের ক্যারিয়ার সেরা ইনিংসে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ