...
  • খেলা

    আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি

      প্রতিনিধি 22 July 2026 , 5:52:42 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে দীর্ঘ অধ্যায়ের ইতি টানলেন নিকোলাস ওতামেন্দি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

    গত মার্চ মাসেই ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার জানিয়েছিলেন, বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। মঙ্গলবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় দেশের জার্সি তুলে রাখার কথা নিশ্চিত করেন সাবেক ম্যানচেস্টার সিটি তারকা।

    বিজ্ঞাপন

    দীর্ঘ সময় ধরে আলবিসেলেস্তের রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন ওতামেন্দি। জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জয়ের মতো গৌরবময় মুহূর্তের অংশ ছিলেন তিনি। মাঠে তার আগ্রাসী ডিফেন্ডিং, অভিজ্ঞতা ও লড়াকু মানসিকতা সবসময়ই দলকে শক্তি জুগিয়েছে।

    ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনার ৮ ম্যাচে ওতামেন্দি শুরুর একাদশে ছিলেন কেবল একটিতে। তবে টুর্নামেন্টে তিনি ৭ ম্যাচে মাঠে নামেন। ফাইনালে লিসান্দ্রো মার্তিনেজের বদলি খেলোয়াড় হিসেবে আকাশি-সাদা জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.