• খেলা

    অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা

      প্রতিনিধি 25 July 2026 , 5:12:41 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    সাইড স্ট্রেইনের চোটে পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই ছিটকে গেলেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। তাকে সম্পূর্ণ এক মাস বিশ্রামে থাকতে হবে। পুনর্বাসন প্রক্রিয়া মেনে মাঠে ফিরতে লাগবে আরও মাসখানেকের মতো। এ ছাড়া লিটন দাস এবং শরিফুল ইসলামকেও অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

    চোটের কারণে এই দুই তারকা অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে খেলতে পারবেন না। ঢাকা পোস্টকে বিশ্বস্ত একটি সূত্র এই তথ্য জানিয়েছে। লিটন-শরিফুলের প্রথম টেস্ট খেলা নির্ভর করছে যদি-কিন্তুর ওপর। সবার আগে তাদের ফিটনেস টেস্টে পাস করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ অতিরিক্ত দুই ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার মাটিতে নিয়ে যেতে পারে।

    আসন্ন দুই টেস্টের সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে অস্ট্রেলিয়া। তাদের ঘোষিত ১৩ সদস্যের সবাই প্রথম একাদশে থাকার উপযোগী এবং বেশ অভিজ্ঞ। একজন বাদে বাকি সব ক্রিকেটারই ত্রিশোর্ধ্ব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ফাইনাল খেলার লক্ষ্যে পয়েন্ট হারাতে রাজি নয় প্যাট কামিন্সের দল। এ ছাড়া পরবর্তী বড় সিরিজকে কেন্দ্র করে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষাও তাদের বিবেচনায় আছে।

    প্রসঙ্গত, আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে এটি।

    সর্বশেষ সংবাদ
    • 6:20 PM চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রশিক্ষণের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • 5:31 PM জাদুঘর থেকে মেসির কোটি টাকার জার্সি চুরি • 4:06 PM এশিয়ান গেমসে ব্যর্থতার পরও র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের • 3:26 PM ঘরোয়া ফুটবল জোরদারের গুরুত্ব ফিফা সভাপতির • 1:36 PM ঢাকা লিগ এবং ১ম বিভাগ ক্রিকেটে নতুন যেসব সুবিধা থাকছে • 1:09 PM আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিসরের কোচসহ তিনজন নিষিদ্ধ • 12:28 PM কোকোর স্মৃতিকে সম্মান জানাতে জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকস প্রতিযোগিতা • 12:10 PM পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী • 11:26 AM যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ • 6:00 PM ডানা-গোথিয়া কাপে বিকেএসপিকে আমন্ত্রণ