• খেলা

    ‘আসিয়ান কাপে কোনো ফেভারিট নেই’, বিশেষজ্ঞের সতর্কবার্তা

      প্রতিনিধি 22 September 2026 , 10:33:39 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    আসন্ন ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী আসরে ‘ফেভারিট’ বলে কোনো দলকে এগিয়ে রাখার সুযোগ নেই। একটি ম্যাচের ভুলই বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের হিসাব- এমনটাই মনে করছেন ফুটবল বিশ্লেষক দাতুক রিচার্ড স্কালি।

    প্রথমবারের মতো হতে যাওয়া টুর্নামেন্টের ডিভিশন-১-এ আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন।

    দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে ফাইনালে। আর দুই গ্রুপের রানার্সআপদের মধ্যে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

    আগামী শুক্রবার বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ দিয়ে শুরু হবে ডিভিশন-১ এর লড়াই। একই দিন লড়বে ‘এ’ গ্রুপের অন্য দুই দল ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।

    ফিফার আন্তর্জাতিক উইন্ডোতেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ায় অংশগ্রহণকারী দলগুলো তাদের সেরা খেলোয়াড়দের নিয়েই জাতীয় দল সাজানোর সুযোগ পেয়েছে। ক্লাবগুলোর পক্ষ থেকেও খেলোয়াড় ছাড়তে বাধা ছিল না।

    যে কারণে সব দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও বেশি হবে মনে করেন রিচার্ড স্কালি। তার মতে, এই ফরম্যাটে ধীরগতির শুরু করার কোনো সুযোগ নেই। প্রতিটি ম্যাচই হয়ে উঠবে গুরুত্বপূর্ণ।

    মালয়েশিয়ার ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের (এফসিএএম) সাবেক এই সহ-সভাপতি বলেছেন, ‘আসিয়ান কাপে ফেভারিট কে? কেউই নয়। এখন সবার জন্য লড়াইটা সমান। প্রথম ম্যাচই ঠিক করে দিতে পারে আপনি টুর্নামেন্টে থাকছেন, নাকি বাদ পড়ছেন।’

    সেরা খেলোয়াড়দের পাওয়ায় টুর্নামেন্টটি জাতীয় দলগুলোর জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন রিচার্ড। তার মতে, নিজেদের অঞ্চলের শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলে জাতীয় দলগুলোর সামর্থ্যের একটি পরিষ্কার মানদণ্ড তৈরি হবে।

    তিনি বলেন, ‘আমার মনে হয়, এশিয়ার জাতীয় দলগুলোর হয়ে সেরা খেলোয়াড়দের খেলানোর জন্য ফিফা ভালো একটি পদ্ধতি তৈরি করেছে। এতে নিজেদের জাতীয় দলের শক্তি যাচাইয়ের একটি মানদণ্ড পাওয়া যাবে।’

    তবে এই ফরম্যাটের ঝুঁকির দিকটিও মনে করিয়ে দিয়েছেন রিচার্ড। তার মতে, কাগজে-কলমে শক্তিশালী দলও একটি ভুলের কারণে ছিটকে যেতে পারে।

    রিচার্ড বলেন, ‘সেরা দলও বাদ পড়ে যেতে পারে। একটি পেনাল্টি, আর ম্যাচ শেষ। তখন আপনি কী বলবেন- কাগজে-কলমে আমরা ভালো দল? তাতে কিছু যায় আসে না।’

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    10:33 AM ‘আসিয়ান কাপে কোনো ফেভারিট নেই’, বিশেষজ্ঞের সতর্কবার্তা 6:56 PM বাবা-মায়ের পর জাতিসংঘে ভাষণ দেবেন পুত্র তারেক রহমান 5:13 PM মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়া 3:20 PM জিতলে নাকভির হাতেই পদক নিতে হবে ভারতকে 2:11 PM কোরিয়াকে হারিয়ে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের 11:45 AM মেসি ও সুয়ারেজের গোলেও আটকে গেল মায়ামি 11:03 AM ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী 4:17 PM যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাকের অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান 3:38 PM বিপিএলে দুর্নীতির অভিযোগে দুজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি 3:04 PM স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি