...
  • খেলা

    যুক্তরাষ্ট্র তারকার লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা

      প্রতিনিধি 6 July 2026 , 1:13:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    যুক্তরাষ্ট্রের জন্য বড় স্বস্তির খবর। বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন দলের তারকা ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগুন। তার লাল কার্ডজনিত স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

    বসনিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে দ্বিতীয়ার্ধের ১৮তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় মুহারেমোভিচের গোড়ালিতে স্টাড লাগানোর ঘটনায় লাল কার্ড দেখেন বালোগুন। ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস ভিএআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করে তাকে মাঠ থেকে বের করে দেন।

    ফিফার প্রতিযোগিতা বিধির ১০.৫ অনুচ্ছেদ অনুযায়ী, সরাসরি লাল কার্ডের কারণে বালোগুনের এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা হওয়ার কথা ছিলো। তবে ফিফা ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে সেই শাস্তির কার্যকারিতা এক বছরের পর্যবেক্ষণকাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

    ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফা ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ফ্লোরিয়ান বালোগুনের স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের প্রবেশন বা পর্যবেক্ষণকাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।’

    ফলে কোচ মরিসিও পোচেত্তিনোর দল শেষ ষোলোর ম্যাচে পূর্ণ শক্তিতেই মাঠে নামতে পারবে। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিন গোল করা বালোগুন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোলদাতা এবং বেলজিয়ামের বিপক্ষে তার উপস্থিতি দলের জন্য বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

    এর আগে একই ধরনের সুবিধা পেয়েছিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেলেও, একটি ম্যাচ ভোগ করার পর বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের পর্যবেক্ষণকালের শর্তে স্থগিত করেছিল ফিফা।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 5:01 PM নিকো পাজই তাহলে আর্জেন্টিনার পরবর্তী ‘নম্বর টেন’ • 3:53 PM ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক • 2:00 PM শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি, আবেগে ভাসলেন তারকারা • 12:44 PM মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা • 12:04 PM মেসির বিদায়ে এনজোর কান্না, ফিরে এলো ১০ বছর আগের সেই চিঠি • 11:44 AM পর্তুগালের হয়ে এখনও খেলা চালিয়ে যেতে চান রোনালদো • 11:33 AM বিদায়বেলায় মেসিকে লাল ও হলুদ কার্ড দিলেন রেফারি • 11:09 AM বিদায় নক্ষত্র • 6:56 PM শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল • 4:40 PM মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তন
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.