• খেলা

    ৩ অক্টোবর শুরু এনসিএল, মিরপুরে ৪ ম্যাচ

      প্রতিনিধি 16 September 2026 , 12:34:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    জাতীয় ক্রিকেট লিগের চার দিনের সংস্করণ দিয়ে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী ৩ অক্টোবর একযোগে চারটি ভিন্ন ভেন্যুতে মাঠে গড়াবে জাতীয় লিগের প্রথম একাদশের আটটি দলের খেলা।

    সংবাদ বিজ্ঞপ্তিতে ২৮তম জাতীয় লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এবারের জাতীয় লিগের মোট ৪টি ম্যাচ।

    দেশের ৮টি বিভাগীয় দল নিয়ে আয়োজিত প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট চলবে প্রায় ৭ সপ্তাহ ধরে। আগামী ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে পর্দা নামবে জাতীয় লিগের।

    জাতীয় লিগ শুরুর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণকারী ৮ দলের অধিনায়ককে দেওয়া হবে ব্যাগি ক্যাপ। সেই ক্যাপগুলো তুলে দেবেন স্ব-স্ব বিভাগের হয়ে জাতীয় লিগে খেলা সাবেক ক্রিকেটাররা।

    উদ্বোধনী রাউন্ডে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকায়। এছাড়া খুলনা বিভাগীয় স্টেডিয়ামে লড়বে খুলনা ও বরিশাল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট ও ময়মনসিংহ এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম ও রাজশাহী।

    এক স্তরকৃত জাতীয় লিগে সব দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। অর্থাৎ প্রত্যেক দল পাবে ৭টি করে ম্যাচ খেলার সুযোগ। সব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের কাছে যাবে জাতীয় লিগের ট্রফি।

    গত কয়েক আসরে জাতীয় লিগের ম্যাচগুলো মূলত হয়েছে ডিউক বলে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এবার আগের মতো কুকাবুরা বলেই হবে খেলা।

    মিরপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনা ছাড়াও রাজশাগী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও কক্সবাজার একাডেমি মাঠেও হবে জাতীয় লিগের এবারের আসরের খেলা।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    12:34 PM ৩ অক্টোবর শুরু এনসিএল, মিরপুরে ৪ ম্যাচ 11:41 AM টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল 11:28 AM আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী 11:07 AM আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি 3:49 PM ‘নম্বর নাইন’ খুঁজে বেড়াচ্ছেন ডুলি 3:08 PM ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের চিঠি 11:50 AM জাতীয় দলের ক্যাম্পে ফিরে রোমাঞ্চিত জায়ান, নজর আসিয়ান কাপে 11:28 AM বিশ্বকাপের পর আর্জেন্টিনার তিন ম্যাচের সূচি, থাকছেন মেসি? 11:13 AM নেইমারকে নিয়ে আনচেলত্তির বিস্ফোরক মন্তব্য 6:05 PM বিসিবির নতুন উদ্যোগ ‘বোলার হান্ট’, এক মঞ্চে পেসার-স্পিনার খোঁজার প্রস্তুতি