...
  • খেলা

    ৫৮ বছরের অপেক্ষার অবসান হবে? ইতিহাস বদলের স্বপ্নে ইংল্যান্ড

      প্রতিনিধি 13 July 2026 , 12:41:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্ব ফুটবলের জন্মভূমি ইংল্যান্ড। অথচ যে খেলার সূচনা তাদের হাত ধরে, সেই বিশ্বকাপই গত ৫৮ বছর ধরে যেন ইংলিশদের জন্য হয়ে উঠেছে অপূর্ণতার গল্প।

    ১৯৬৬ সালে নিজেদের মাটিতে একমাত্র বিশ্বকাপ শিরোপা জয়ের পর কেটে গেছে প্রায় ছয় দশক। এই দীর্ঘ সময়ে গ্যারি লিনেকার, ডেভিড বেকহ্যাম, স্টিভেন জেরার্ড, ওয়েইন রুনি থেকে শুরু করে হ্যারি কেন- একের পর এক তারকা ফুটবলার উঠে এলেও ট্রফির দেখা পায়নি ইংল্যান্ড।

    ১৯৯০, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেও শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে। প্রতিবারই নতুন করে উচ্চারিত হয়েছে বিখ্যাত স্লোগান—“It’s Coming Home”; কিন্তু বিশ্বকাপ আর ঘরে ফেরেনি।

    বিজ্ঞাপন

    তবে এবার ইংল্যান্ডকে ঘিরে আশার আলো দেখছেন সমর্থকরা। জুড বেলিংহাম, বুকায়ো সাকা, ফিল ফোডেন, ডেকলান রাইসদের মতো তরুণ তারকাদের সঙ্গে অভিজ্ঞদের সমন্বয়ে গড়ে উঠেছে ভারসাম্যপূর্ণ এক দল। আত্মবিশ্বাস, গতি এবং আক্রমণভাগের ধার-সব মিলিয়ে এবার ভিন্ন এক ইংল্যান্ডের দেখা মিলছে।

    সেমিফাইনালে তাদের সামনে শক্তিশালী আর্জেন্টিনা। ইতিহাস বলছে, বিশ্বকাপের সেমিফাইনালে কখনও পরাজিত হয়ে বিদায় নেয়নি আর্জেন্টিনা। তাই ইংল্যান্ডের সামনে শুধু একটি ম্যাচ নয়, ইতিহাস বদলেরও বড় চ্যালেঞ্জ।

    এখন দেখার বিষয়, ১৯৬৬ সালের পর ৫৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ সত্যিই কি “ঘরে ফিরবে”? নাকি আবারও স্বপ্নভঙ্গ হবে থ্রি লায়ন্স সমর্থকদের?

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.