• খেলা

    বাংলাদেশকে ২৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

      প্রতিনিধি 22 October 2026 , 4:40:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    লড়াই করে হারল বাংলাদেশ। বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির ফাইনালে আজ ভারতের কাছে ২৮-১৬ গোলে হেরে রানার্সআপ হলো বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। শুরু থেকেই দাপট দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারত।

    গত ১৮ই অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে ‘আইএইচএফ উইমেনস নেশনস ট্রফি’ হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশসহ চারটি দেশ প্রতিনিধিত্ব করে। যেখানে চ্যাম্পিয়ন হওয়া দল ভারত ছাড়াও নেপাল এবং মালদ্বীপ অংশগ্রহণ করে।

    বাংলাদেশ দলের জন্য এই টুর্নামেন্ট এসএ গেমসের প্রস্তুতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রায় তিন মাসের প্রস্তুতি ক্যাম্প শেষে প্রাথমিক তালিকার ৯০ খেলোয়াড় থেকে ১৭ জনের চূড়ান্ত দল নির্বাচন করেছে ফেডারেশন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:40 PM বাংলাদেশকে ২৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত • 12:09 PM আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে কোমোর কাছে বিধ্বস্ত ইউনাইটেড • 11:45 AM আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বিদায় নিল বাংলাদেশ • 5:11 PM বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ • 3:18 PM নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: চট্টগ্রামে ফাইনাল, সিলেটে উদ্বোধনী ম্যাচ • 11:35 AM বাঁচা-মরার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ • 11:24 AM চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি • 6:20 PM চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রশিক্ষণের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • 5:31 PM জাদুঘর থেকে মেসির কোটি টাকার জার্সি চুরি • 4:06 PM এশিয়ান গেমসে ব্যর্থতার পরও র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের