• বিনোদন

    ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’

      প্রতিনিধি 27 July 2026 , 12:38:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ কিংবা ছোট ও বড় পর্দার চিরচেনা মধুমিতা সরকার অবশেষে বাংলাদেশ সফর ও ঢাকাই চলচ্চিত্রে অভিনয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছেন।

    দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্রে কাজের গুঞ্জন বাতাসে ভাসলেও এবার সত্যি সত্যি ঢাকাই সিনেমার রঙিন পর্দায় তার জমকালো অভিষেক হতে যাচ্ছে। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে দেখা যাবে মধুমিতাকে।

    এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্র দিয়ে দেশের বড় পর্দায় তিনি পা রাখতে চলেছেন। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বাংলাদেশে কাজের বিষয়টি অভিনেত্রী নিজে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    বাংলাদেশের দর্শকের সামনে হাজির হওয়ার রোমাঞ্চ নিয়ে মধুমিতা সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমি খুবই এক্সাইটেড কাজটি করার জন্য। অনেক বছর ধরেই আমার বিভিন্ন কাজে বাংলাদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেটা আর হয়ে উঠেনি। অবশেষে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। শিগগিরই আমি আসছি।’

    উল্লেখ্য, ‘বোঝে না সে বোঝে না’ এবং ‘কেয়ার করি না’র মতো জনপ্রিয় ধারাবাহিক কিংবা ‘চিনি’ সিনেমার মাধ্যমে দুই বাংলাতেই সমানভাবে প্রশংসিত ও পরিচিত মুখ মধুমিতা সরকার। এবার দেখার পালা কলকাতার জনপ্রিয় ‘পাখি’ ঢাকাই দর্শকদের মাঝে ‘গুলশানের চামেলি’ হয়ে কেমন জাদু ছড়ান।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 12:23 PM ইন্দোনেশিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের • 11:50 AM লা লিগায় বার্সালোনাকে মাটিতে নামাল রিয়াল • 6:47 PM সালাহউদ্দিনকে ব্যাটিং কোচের দায়িত্ব দিল বিসিবি • 6:16 PM “তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই ‘নতুন কুঁড়ি’র আয়োজন” • 3:54 PM ইংল্যান্ডকে টপকে সপ্তম স্থানে আফগানিস্তান • 3:26 PM এল ক্লাসিকোয় ইয়ামাল-এমবাপ্পে দ্বৈরথ • 1:30 PM ‘ডি থ্রি ট্রফি’ টি-টোয়েন্টি সংস্করণের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ • 1:15 PM ম্যাচ জিতিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ • 12:05 PM কানাডাকে হারিয়ে কমনওয়েলথ কাবাডিতে বাংলাদেশের শুভসূচনা • 11:45 AM ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে সরালো বিসিবি