
প্রতিনিধি 25 October 2026 , 1:30:06 প্রিন্ট সংস্করণ
দেশের ঘরোয়া ক্রিকেটের নতুন ও বহুল আলোচিত আয়োজন ‘ডি থ্রি ট্রফি’-র টি-টোয়েন্টি সংস্করণের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ তো বটেই, রোমাঞ্চকর প্লে-অফ পর্ব ও ফাইনাল ম্যাচের আয়োজক হিসেবে বেছে নেয়া হয়েছে বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামকে। এ ছাড়াও টুর্নামেন্টের যৌথ ভেন্যু হিসেবে থাকছে ঢাকার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
আগামী ১৫ ডিসেম্বর পর্দা উঠছে তিন ফরম্যাটের এই নতুন আসরের প্রথম পর্বের। উদ্বোধনী দিনেই বরিশালের মাঠে মুখোমুখি হবে অ্যাকমি ও ফরচুন। ম্যাচটি শুরু হবে দুপুর ২:৪৫ মিনিটে। ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল—অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক এবং ব্লু স্টার ১৩ ম্যাচের এই টুর্নামেন্টে ট্রফির লড়াইয়ে নামবে।
গ্রুপ পর্বের রোমাঞ্চ শেষে ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টের জমজমাট প্লে-অফ পর্ব। ৩১ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি সংস্করণের। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলাতে ২০২৭ সালের ১ জানুয়ারি ফাইনালের রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। প্লে-অফের সবকটি ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে।
একনজরে ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি
গ্রুপ পর্ব:
১৫ ডিসেম্বর: অ্যাকমি বনাম ফরচুন (দুপুর ২:৪৫, বরিশাল)
১৬ ডিসেম্বর: ওয়ালটন বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
১৭ ডিসেম্বর: ওয়ালটন বনাম ব্লু স্টার (সকাল ১১:০০, মিরপুর)
১৯ ডিসেম্বর: সেভেন রিংস সিমেন্ট বনাম ব্লু স্টার (দুপুর ২:৪৫, বরিশাল)
২০ ডিসেম্বর: অ্যাকমি বনাম ওয়ালটন (দুপুর ২:৪৫, মিরপুর)
২১ ডিসেম্বর: ফরচুন বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
২২ ডিসেম্বর: অ্যাকমি বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
২৪ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
২৫ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম ওয়ালটন (সকাল ১১:০০, মিরপুর)
প্লে-অফ ও ফাইনাল পর্ব (সব ম্যাচ বরিশালে):
২৭ ডিসেম্বর: এলিমিনেটর: তৃতীয় বনাম চতুর্থ দল (সকাল ১১:০০)
২৭ ডিসেম্বর: প্রথম কোয়ালিফায়ার: প্রথম বনাম দ্বিতীয় দল (বিকেল ৩:৩০)
২৯ ডিসেম্বর: দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল (দুপুর ২:৪৫)
৩১ ডিসেম্বর: ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল (দুপুর ২:৪৫)